ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পালিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজতে ২৬ কোটি খোয়ালেন চীনা ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম
প্রতীকী ছবি

বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামীর কাছ থেকে কোটি কোটি ইউয়ান হাতিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান এক নারী। তাকে খুঁজে বের করতে টানা ৯ বছর ধরে দুই দেশে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত সফল হন প্রতারিত স্বামী। তার দাবি, এ অনুসন্ধানে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি ১০ লাখ টাকা)। ঘটনাটি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

লি পিং নামে শেনজেনের এক বিনিয়োগকারীর দাবি, বিয়ের পর স্ত্রী ঝ্যাং শুদান চাকরির কর্মদক্ষতার মূল্যায়নের অজুহাতে তার কাছ থেকে ২৭ লাখ ৪০ হাজার ইউয়ান নেন। এরপর হংকং হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পালিয়ে যান। যাওয়ার সময় লির কেনা চারটি বাড়ির মালিকানার দলিলসহ গুরুত্বপূর্ণ নথিপত্রও নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

লি আরও দাবি করেন, ঘটনার আগে শেনজেনে ফেরার পথে তার গাড়ির ব্রেক নষ্ট করে তাকে হত্যারও চেষ্টা করা হয়েছিল। তদন্তে পুলিশ ঝ্যাং ও তার এক সহযোগীর সম্পৃক্ততার তথ্য পেয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য, উদ্দেশ্য ছিল তাকে হত্যা করে স্ত্রী হিসেবে তার সম্পদের উত্তরাধিকারী হওয়া।

স্ত্রীর সন্ধানে লি এক মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন। পাশাপাশি চীন ও যুক্তরাষ্ট্রে আইনজীবী, ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ এবং বিভিন্ন চীনা কমিউনিটি, গির্জা ও প্রসূতি পরিচর্যা কেন্দ্রের সহায়তা নেন। শেষ পর্যন্ত লস অ্যাঞ্জেলেস পুলিশ ঝ্যাং ও তার সঙ্গে থাকা এক শিশুর সন্ধান পায়। পরে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়, শিশুটি লির জৈবিক সন্তান নয়।

লি জানান, ২০২০ সালে শেনজেনের একটি আদালত তাদের বিয়ে বাতিল ঘোষণা করে এবং ঝ্যাংয়ের নামে থাকা চারটি সম্পত্তি তার কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এছাড়া তার দাবি, ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার একটি আদালত প্রতারণা, অবৈধ অভিবাসন, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পর অবস্থান, শিশু অপহরণ ও মানবপাচারসহ ২৩টি অপরাধে ঝ্যাংকে দোষী সাব্যস্ত করে ৬৫ বছরের কারাদণ্ড দেন। সূত্র: এনডিটিভি

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী