রাশিয়ার ২০ জাহাজে ইউক্রেনের নজিরবিহীন হামলা, পাল্টা আঘাত মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৯:৪৪ এএম


রাশিয়ার ২০ জাহাজে ইউক্রেনের নজিরবিহীন হামলা, পাল্টা আঘাত মস্কোর
রাশিয়ার ২০ জাহাজে ইউক্রেনের নজিরবিহীন হামলা, পাল্টা আঘাতে কাঁপল ইউক্রেন । ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগরে রাশিয়ার ২০টি জাহাজে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর জবাবে ওডেসা, সুমি ও জাপোরিঝঝিয়া অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পাল্টাপাল্টি হামলায় অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, বুধবার কৃষ্ণসাগরে রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহর’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইউক্রেনের ড্রোন বাহিনীর দাবি, হামলায় দুটি গ্যাসবাহী জাহাজ, ১৭টি তেলবাহী জাহাজ এবং একটি টাগবোটসহ মোট ২০টি রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলার একটি ভিডিওও প্রকাশ করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, গত ১০ দিনে কৃষ্ণসাগর ও আজভ সাগরে রাশিয়ার ১৩০টির বেশি জাহাজে হামলা চালানো হয়েছে।

এর জবাবে রাশিয়া ওডেসা, সুমি ও জাপোরিঝঝিয়া অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আবাসিক ভবন ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন হতাহত হয়েছেন।

আরও পড়ুন

অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া ছোড়া ১২২টি ড্রোনের মধ্যে শতাধিক তারা ভূপাতিত করেছে।

এদিকে যুদ্ধ সক্ষমতা আরও বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ড্রোন চুক্তি করেছে ইউক্রেন। নতুন এই উদ্যোগের আওতায় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান তৈরির জন্য অতিরিক্ত ১০ বিলিয়ন ইউরোর তহবিল অনুমোদনের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৮ সালের মধ্যে যৌথভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনাও রয়েছে।

এছাড়া প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানির প্রধান সের্গেই কোরেতস্কির নাম ঘোষণা করেছেন। তাঁকে এই দায়িত্বের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী বলে উল্লেখ করেছেন তিনি।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission