ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিমান হামলায় বাবাকে হারিয়েও দেশসেরা গাজার এই তরুণী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম
ফিলিস্তিনি শরণার্থী শিবির আল-মাগাজিতে পরিবারের সঙ্গে উল্লাস করছে ফিলিস্তিনি শিক্ষার্থী সাবা রাবাহ। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজার আকাশে যখন একের পর এক বোমার বিস্ফোরণ, চারদিকে মৃত্যু আর ধ্বংসস্তূপ— ঠিক সেই সময়ই নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রেখেছিলেন ১৮ বছর বয়সী সাবা রাবাহ। চূড়ান্ত পরীক্ষার মাত্র কয়েক দিন আগে অস্থায়ী আশ্রয়ের সামনের বাড়িতে ভয়াবহ বোমা হামলা হয়। প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে আবারও নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হয় তাকে।

তবে যুদ্ধ, স্বজন হারানোর বেদনা আর বারবার বাস্তুচ্যুতির মতো কঠিন বাস্তবতাও তার শিক্ষার পথ থামাতে পারেনি। সব প্রতিকূলতাকে পেছনে ফেলে ফিলিস্তিনের জাতীয় মাধ্যমিক পরীক্ষা তাওজিহি-তে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন গাজার এই মেধাবী শিক্ষার্থী। পরীক্ষায় তিনি অর্জন করেছেন ৯৯ দশমিক ৯ শতাংশ নম্বর।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম ফিলিস্তিনে তাওজিহি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত জুনে গাজা, অধিকৃত পশ্চিম তীর, মিসরসহ বিভিন্ন দেশে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন প্রায় ৮৯ হাজার শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগেই পরীক্ষার্থী ছিলেন ২৫ হাজারের বেশি।

যুদ্ধের ধ্বংসযজ্ঞে গাজার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যেসব স্কুল এখনো টিকে আছে, সেগুলোর অনেকগুলোই বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। ফলে হাজার হাজার ফিলিস্তিনি শিশু দীর্ঘদিন ধরে নিয়মিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।

অবিশ্বাস্য এই সাফল্য সাবা উৎসর্গ করেছেন তার মা, ভাইবোন, শিক্ষক এবং বিশেষ করে প্রয়াত বাবা ফায়েদ রাবাহকে। তিনি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরওয়া (UNRWA) পরিচালিত একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০২৪ সালের জুনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি। এর কয়েক মাস আগে জানুয়ারিতে আল-মাগাজি শরণার্থী শিবিরে পরিবারের নিজ বাড়িটিও ধ্বংস হয়ে যায়। এরপর থেকে পরিবারটিকে একাধিকবার আশ্রয় বদল করতে হয়েছে।

ফল প্রকাশের পর আল-মাগাজি শরণার্থী শিবিরে আনন্দের বন্যা বয়ে যায়। প্রতিবেশী ও স্বজনরা সাবাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন। সমাবর্তনের পোশাক পরা সাবাকে অভিনন্দন জানাতে তরুণরা ড্রাম বাজান, ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিবেশীরা।

আরও পড়ুন

তবে এই আনন্দের মাঝেও ছিল গভীর বেদনার ছায়া। ঘরের দেয়ালে টাঙানো নিহত বাবার ছবির নিচে দাঁড়িয়ে সাফল্য উদযাপনের মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন।

সাবার এই অর্জনের পেছনে রয়েছে কঠিন সংগ্রামের গল্প। বারবার আশ্রয় পরিবর্তনের কারণে তার অনেক বই-খাতা হারিয়ে যায়। বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকায় রাতের পর রাত মায়ের মোবাইল ফোনের টর্চের আলোয় পড়াশোনা করতে হয়েছে তাকে। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে অন্য এলাকায় গিয়ে প্রাইভেট পড়া ও পরীক্ষায় অংশ নিতে হয়েছে। প্রতিটি যাত্রাপথেই ছিল হামলার আতঙ্ক।

ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেন সাবা। তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞান পড়া ছিল তার বাবার সবচেয়ে বড় স্বপ্ন। একটি পূর্ণাঙ্গ শিক্ষাবৃত্তি পেলে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবেন বলে বিশ্বাস তার।

সাবার মা ফেরিয়াল আহমেদ রাবাহ বলেন, অসীম শোক, যুদ্ধ আর সীমাহীন কষ্টের মধ্যেও মেয়ের এই সাফল্য তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। দীর্ঘদিনের বেদনার পর এমন আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সূত্র: ফ্রান্স টুয়েন্টি ফোর

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
সৌদির দুই বিমানবন্দরে হামলা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি বিমানবন্দরে হামলায় তিনজন আহত হয়েছেন। হামলায় বিমানবন্দর দুটির বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতিও হয়েছে।
সৌদির দুই বিমানবন্দরে হামলা
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
চলতি বছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন বেলজিয়ান বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন।  মঙ্গলবার (৬ অক্টোবর) এ পুরস্কার ঘোষণা করা হয়। ১৯৪৪ সালে বেলজিয়ামের টিনেন শহরে জন্মগ্রহণ করেন হালজেন। বেলজিয়ামের কে ইউ লিউভেন থেকে ১৯৬৯ সালে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন এই বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’তে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার ক্ষেত্রে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে হালজেনকে এ বছরের পদার্থবিজ্ঞানের নোবেল দেওয়া হয়েছে। দক্ষিণ মেরুর বরফকে কাজে লাগিয়ে নিউট্রিনো শনাক্ত করার ধারণার অন্যতম পথিকৃৎ হালজেন। তার এই চিন্তাই পরবর্তী সময়ে ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’ তৈরির ভিত্তি তৈরি করে।  প্রায় এক ঘনকিলোমিটার আয়তনের বিশাল বরফস্তরের মধ্যে স্থাপন করা হয়েছে অসংখ্য আলোকসংবেদী সেন্সর। এসব যন্ত্রের সাহায্যে মহাবিশ্বের দূরবর্তী শক্তিশালী বিভিন্ন উৎস থেকে পৃথিবীর দিকে ছুটে আসা নিউট্রিনো শনাক্ত করা হয়। ১৯৮৮ সালে দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে নিউট্রিনো শনাক্ত করার ধারণা সামনে আনেন হালজেন। কোনো নিউট্রিনো যখন পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তখন সেখানে ক্ষীণ আলোর ঝলক তৈরি হতে পারে। দক্ষিণ মেরুর স্বচ্ছ ও গভীর বরফে স্থাপিত সংবেদনশীল সেন্সরের সাহায্যে সেই আলোর সংকেত শনাক্ত করা সম্ভব। গবেষণার জন্য দক্ষিণ মেরুর বরফকে উপযোগী করে তোলে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য। বাইরের নানা ধরনের প্রভাব থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত এই বিশাল বরফস্তর এবং ওই অঞ্চলের ভৌগোলিক স্থিতিশীলতা গবেষণার জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে। হালজেনের ধারণা তাই পরবর্তী সময়ে অন্য গবেষকদের সমর্থন পায় এবং দক্ষিণ মেরুতে সেন্সর স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলক কাজ শুরু হয়। উল্লেখ্য, ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই বিভাগে ১১৯ বার পুরস্কার দেওয়া হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে সবচেয়ে কম বয়সী নোবেলজয়ী হিসেবে পদার্থবিজ্ঞানের পুরস্কার পেয়েছিলেন লরেন্স ব্র্যাগ। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার পাওয়া বিজ্ঞানী আর্থার আসকিন। ২০১৮ সালে ৯৬ বছর বয়সে পদার্থবিজ্ঞানে নোবেল অর্জন করেন তিনি। আরটিভি/এসআর
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে সড়কে করমুক্ত লাল রঙের ডিজেল (রেড-ডাইড ডিজেল) ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
আরও পড়ুন
সৌদির দুই বিমানবন্দরে হামলা
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ