ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শাস্তির মুখে ভারতে শিক্ষার্থীদের একে-৪৭ থেকে গুলি চালানো সেই পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের বিহারে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনের মধ্যে বিক্ষোভকারীদের লক্ষ্য করে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেয় বিহার পুলিশ।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যের নাম অভিষেক প্যাটেল। তিনি বিহার পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)-এর একজন কনস্টেবল।

শনিবার (২৫ জুলাই) ছাত্রসংগঠন ও বিরোধী দলগুলোর ডাকা ‘বিহার বন্ধ’ কর্মসূচিকে কেন্দ্র করে সিওয়ান জেলায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য বিক্ষোভকারীদের দিকে একে-৪৭ থেকে গুলি ছুড়ছেন। পরে তাকে বিক্ষোভকারীদের ধাওয়া করেও আরও কয়েক রাউন্ড গুলি চালাতে দেখা যায়।

আরও পড়ুন

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর বিহার পুলিশ অভিযুক্ত কনস্টেবল অভিষেক প্যাটেলকে সাময়িক বরখাস্ত করে এবং ঘটনার তদন্ত শুরু করে।

পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা, গুলি চালানোর পরিস্থিতি এবং বলপ্রয়োগের যৌক্তিকতা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে বিহারজুড়ে কয়েকদিন ধরে আন্দোলন চলছে। এরই অংশ হিসেবে শনিবারের ‘বিহার বন্ধ’ কর্মসূচিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র: ফার্স্ট পোস্ট

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদুরোর বিরুদ্ধে নির্যাতনের নতুন অভিযোগ, কারাগারে স্ত্রীও
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নির্যাতনসহ নতুন কয়েকটি অপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
মাদুরোর বিরুদ্ধে নির্যাতনের নতুন অভিযোগ, কারাগারে স্ত্রীও
মিশিগানে সিরিয়াল কিলারের আতঙ্ক, সতর্ক করলেন পুলিশপ্রধান
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের রাজধানী ল্যানসিংয়ে নদীর পাশের হাঁটার পথে প্রায় এক বছরে পাঁচজনের মৃত্যু হয়েছে।
মিশিগানে সিরিয়াল কিলারের আতঙ্ক, সতর্ক করলেন পুলিশপ্রধান
নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তার গুলি, গাড়িতে ছিল ৫ বছরের শিশু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অভিবাসন কর্মকর্তার (ICE Officer) গুলিতে আহত হয়েছেন ২৮ বছর বয়সী অস্কার বেলগাল।
নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তার গুলি, গাড়িতে ছিল ৫ বছরের শিশু
ফোর্ট হুডে ১৩ হত্যার দায়ে দণ্ডিত হাসানের মৃত্যুদণ্ড সরাসরি দেখানো হবে
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সেনাঘাঁটিতে ১৩ জনকে হত্যা ও ৩২ জনকে আহত করার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করা হবে।
ফোর্ট হুডে ১৩ হত্যার দায়ে দণ্ডিত হাসানের মৃত্যুদণ্ড সরাসরি দেখানো হবে
ভারতে খ্রিস্টান বাড়িতে ভয়ংকর মব, তুলসী গাছ রেখে দেওয়ানো হলো ধর্মীয় স্লোগান
ঘটনাটি সামনে আসার পর পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যায়নি।
ভারতে খ্রিস্টান বাড়িতে ভয়ংকর মব, তুলসী গাছ রেখে দেওয়ানো হলো ধর্মীয় স্লোগান
আরও পড়ুন
ভারতে খ্রিস্টান বাড়িতে ভয়ংকর মব, তুলসী গাছ রেখে দেওয়ানো হলো ধর্মীয় স্লোগান
দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত
কংগ্রেস বাংলাদেশের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে ভারতে: বিজেপি
ফেসবুকে পরিচয় থেকে ‘কাছে আসা’, ভারতে গিয়ে নারীর ভয়ংকর অভিজ্ঞতা