বন্যায় বিধ্বস্ত আসামে মৃতের সংখ্যা বেড়ে ৭৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৫:৫৪ পিএম


বন্যায় বিধ্বস্ত আসামে মৃতের সংখ্যা বেড়ে ৭৫
বন্যায় বিধ্বস্ত আসাম। ছবি: সংগৃহীত

ভারতের বন্যা বিধ্বস্ত আসামে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। বুধবার (২৯ জুলাই) ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফর্মেশনম্যানেজমেন্ট সিস্টেমের (ডিআরআইএমএস) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় শিবসাগরে সাতজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৫ জনে গিয়ে দাঁড়িয়েছে।

এই রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে শিবসাগর ছাড়াও রয়েছে জোড়হাট, চরাইদেও, গোলাঘাট, নগাঁও, কামরূপ ও শোনিতপুর। একদিকে যেমন উদ্ধারের কাজ চলছে তেমনই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে সরকার।

এখনও ৬২২টা গ্রামের মানুষ চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৪৫,৩৪১.৯৮ হেক্টর ফসলি জমি বন্যার জলের তলায় রয়েছে।

শিবসাগরের নাজিরা বিধানসভার অন্তর্গত নেপালিকুটি এলাকা বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের একটি। ১৯ জুলাই নিকটস্থ দিখৌ নদীর জল গ্রামে ঢুকে পড়ায় বহু মানুষ ভিটেহারা হন। খাদ্যশস্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি গবাদি পশুও স্রোতে ভেসে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

কৃষ্ণ শর্মা নামের এক বাসিন্দা বলেন, এই বন্যায় আমাদের গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ি ভেসে গেছে, গবাদি পশু হারিয়ে গেছে। বহু পরিবার খাবার, আশ্রয় এবং জীবিকা হারিয়েছে। 

তিনি জানান, পরে পানির স্তর কিছুটা নেমে গেলেও কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

ইতোমধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission