ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশে হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

ইরানে টানা দুই সপ্তাহ ধরে হামলা চালানোর পর গত শুক্রবার (২৪ জুলাই) থেকে সব ধরনের সামরিক হামলা স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ স্থগিত রেখেছিল। তবে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনার পারদ কিছুটা কমার ইঙ্গিত মিললেও এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এই হামলায় অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে দেশটির আধা-সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পিএমএফ জানিয়েছে, হতাহতের এই তথ্য প্রাথমিক হিসাব। অনুসন্ধান কার্য পরিচালনা শেষে এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রাজধানী বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা—ইরাকের এই সাতটি প্রদেশে তাদের সামরিক অবস্থান লক্ষ্য করে একযোগে এই হামলা চালানো হয়েছে।

ইরাকের ভূখণ্ডে নতুন করে এই বড় ধরনের বিমান হামলার পর উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।

অন্যদিকে যৌথ হামলার বিষযে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেনটকম) জানিয়েছে, তাদের ওপর ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলার উপযুক্ত জবাব দিতেই তারা এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

একইভাবে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, নিজেদের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় আত্মরক্ষার অধিকার হিসেবেই এই হামলায় অংশ নেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপা মজুতের সন্ধান
প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার মজুতের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা।
প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপা মজুতের সন্ধান
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবের তিনটি শহরে ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
আমেরিকায় যে ৭ ভুলে বছরে বাড়তে পারে হাজার ডলারের খরচ
অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, লাল বাতি বা স্টপ সাইনে পুরোপুরি না থামা, গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা, টোল বা পার্কিংয়ের জরিমানা সময়মতো পরিশোধ না করা এবং বীমার মূল্য তুলনা না করার কারণে বছরে উল্লেখযোগ্য অতিরিক্ত খরচ হতে পারে।
আমেরিকায় যে ৭ ভুলে বছরে বাড়তে পারে হাজার ডলারের খরচ
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, আবেদন করবেন যেভাবে
নিউইয়র্কের ব্রুকলিনের কনি আইল্যান্ডে ২৪টি অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের লটারি চলছে। ২৯০৫ ওয়েস্ট ১৭তম স্ট্রিটের নতুন আবাসিক ভবনের এসব অ্যাপার্টমেন্টের মাসিক রেন্ট শুরু হচ্ছে ১ হাজার ৬৮১ ডলার থেকে। যোগ্য আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৯ সেপ্টেম্বর ২০২৬।
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, আবেদন করবেন যেভাবে
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের কাছে বর্তমানে কক্ষপথে থাকা ‘অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপনস’ বা মহাকাশ নিয়ন্ত্রণ অস্ত্র রয়েছে। তার ভাষ্য, এসব অস্ত্র শত্রুপক্ষের হামলা থেকে মার্কিন সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখতে সক্ষম। 
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
মহাকাশেও প্রস্তুত যুদ্ধক্ষেত্র, অস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের 
কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: কলেজশিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ