ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের কাছে ইসরায়েলের একটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ।
তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর আমাদের কাছে নেই।
এর আগেও ইরান এ ধরনের দাবি করেছিল, তবে সেগুলোকে ইসরায়েল ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছিল। এসব ঘটনার সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গত ১৩ জুন ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমানগুলো ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেয়। যদিও এ আক্রমণ ইরানের পক্ষে ব্যাপক ক্ষতির কারণ হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন, তাই ইরান নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এ ধরনের দাবি করছে বলে ধারণা করা হচ্ছে।
আরটিভি/কেএইচ




