পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১১:২২ এএম


পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি বিশেষ কূটনৈতিক মিশন নিয়ে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

স্থানীয় সময় শুক্রবার(২৪ এপ্রিল) রাতে তার নেতৃত্বে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে অবতরণ করে। 

বিমানবন্দরে পৌঁছানোর পর ইরানের প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা। পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বিমানবন্দরে উপস্থিত থেকে আব্বাস আরাগচিকে স্বাগত জানান। 

সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অবস্থান স্পষ্ট করে আব্বাস আরাগচি বলেন, তার এই সফরের প্রধান উদ্দেশ্য হলো অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে নিবিড় সমন্বয় করা এবং আঞ্চলিক অস্থিরতা নিরসনে পরামর্শ করা। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই তাদের বর্তমান পররাষ্ট্রনীতির প্রধান অগ্রাধিকার।

ইরানের এই তৎপরতা কেবল পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। ইসলামাবাদে বৈঠক শেষে আব্বাস আরাগচি রাশিয়া ও ওমান সফর করবেন বলে জানা গেছে। পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানিয়েছে, এই আলোচনার লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ বা আলোচনা পুনরায় শুরুর একটি পথ তৈরি করা।

এদিকে এই কূটনৈতিক তৎপরতায় যুক্ত হয়েছে মার্কিন পক্ষও। জানা গেছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানে আসছেন। একই সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের পাকিস্তানের উপস্থিতিকে একটি বড় কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছে ইসলামাবাদ। 

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission