জার্মানিতে প্রতি পাঁচজনের মধ্যে একজন একা

ডয়চে ভেলে

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ১০:১১ এএম


জার্মানিতে প্রতি পাঁচজনের মধ্যে একজন একা
ছবি : প্রতীকী

জার্মানিতে একা থাকার প্রবণতা বাড়ছে। গত বছর প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ একা বাস করেছেন, যা মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশেরও বেশি।

কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে জনসংখ্যার ২০.৬ শতাংশ মানুষ একা বাস করেন। ২০০৪ সালে যেখানে ১ কোটি ৪০ লাখ মানুষ জার্মানিতে একা বাস করতেন, সেখানে এখন তা ২২ ভাগ বেড়েছে। এই হার ইউরোপীয় ইউনিয়নের সংখ্যার গড়ের (১৬.২ ভাগ) থেকে অনেক বেশি।

৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে এক-তৃতীয়াংশ (৩৪%) একা বাস করেন। ৮৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই হার ৫৬ ভাগ। তবে তরুণরাও এই প্রবণতার বাইরে নেই- ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ২৮ ভাগ এখন একা বাস করেন।

দারিদ্র্যের ঝুঁকি ২০২৪ সালের মাইক্রো-সেন্সাসের প্রাথমিক ফলাফল অনুযায়ী, একক পরিবারের ২৯ ভাগ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে, যা সাধারণ জনগোষ্ঠীর তুলনায় প্রায় দ্বিগুণ। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও গত দুই দশকে জার্মানিতে দারিদ্র্যের হারের বৃদ্ধি পেয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের এ বছরের মার্চ মাসের প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার পুনর্গঠন এর মূল কারণ। নারীদের উপর বিশেষ প্রভাব জেন্ডার পেনশন গ্যাপ এর কারণে অনেক বয়স্ক নারী দারিদ্র্যের মুখে পড়েছেন। কম মজুরি, ক্যারিয়ার বিরতি এবং সামাজিক দায়িত্বের কারণে নারীদের পেনশন অনেক কম হয়।

৬৫ বছরের বেশি বয়সী নারীদের ৩৮.২ ভাগ মাসিক ১ হাজার ইউরোর কম পেনশন পান। একা বাস করার এই প্রবণতা জার্মানিতে নতুন সামাজিক চ্যালেঞ্জের সৃষ্টি করেছে, বিশেষ করে নারী ও বয়স্কদের জন্য। জার্মানিতে বর্তমানে ৮ কোটি ৩৬ লাখ মানুষ মাস করেন।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission