ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রোবট কুকুরের মুখে মাস্ক-জাকারবার্গ-কিম জং উন! জার্মানির প্রদর্শনীতে হইচই

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম
ছবি: সংগৃহীত

জার্মানির বার্লিন শহরের একটি আধুনিক আর্ট গ্যালারিতে এখন দর্শকদের চোখ কপালে তোলার মতো এক অভিনব শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে রোবট কুকুর, যাদের মুখে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও ঐতিহাসিক শিল্পীদের চেহারা বসানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

এই ব্যতিক্রমী শিল্পকর্ম তৈরি করেছেন এক মার্কিন ডিজিটাল শিল্পী। প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে নিয়মিত প্রাণী। এখানে রোবট কুকুরগুলো গ্যালারির ভেতরে ঘুরে বেড়ায়। একে ওপরের সঙ্গে ধাক্কা খায় ও দর্শকদের সঙ্গে মিশে যায়।

এই রোবট কুকুরগুলোর মুখে ছিল বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের চেহারা। যেমন— ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, পাশাপাশি বিখ্যাত শিল্পী পাবলো পিকাসো, অ্যান্ডি ওয়ারহল। এমনকি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতিচ্ছবিও।

আরও পড়ুন

প্রতিটি রোবট কুকুরে লাগানো আছে ক্যামেরা। তারা চারপাশের দৃশ্য ধারণ করে এবং সেটিকে প্রক্রিয়াজাত করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছবি তৈরি করে। এরপর সেই ছবি প্রিন্ট আকারে বের করে দেয়। যা অনেকটা ব্যঙ্গাত্মকভাবে কুকুরের প্রাকৃতিক কাজের মতো দেখানো হয়েছে।

প্রতিটি প্রিন্ট হওয়া ছবি সেই কুকুরের মুখে থাকা ব্যক্তিত্বের স্টাইলে তৈরি হয়। যেমন— পাবলো পিকাসোর মুখযুক্ত কুকুর ছবিকে ভাঙা-গড়া কিউবিস্ট শিল্পরূপে প্রকাশ করে। আবার অ্যান্ডি ওয়ারহলের মুখযুক্ত কুকুর সেটিকে পপ আর্টের মতো রূপ দেয়।

শিল্পীর মতে, এই কাজের মাধ্যমে বোঝানো হয়েছে—আজকের দিনে আমাদের দেখা, ভাবনা এবং বাস্তবতা অনেকটাই নির্ধারণ করে দিচ্ছে প্রযুক্তি ও অ্যালগরিদম। যেগুলোর নিয়ন্ত্রণে আছে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান।

তার মতে, আগে শিল্পীরা সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতেন। কিন্তু এখন সেই জায়গা দখল করেছে প্রযুক্তি ও তাদের তৈরি অ্যালগরিদম। যা ঠিক করে দেয় মানুষ কী দেখবে আর কী দেখবে না।

প্রদর্শনীর কিউরেটর জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আমাদের জীবনের বড় অংশ হয়ে গেছে। তাই এই পরিবর্তন নিয়ে ভাবার জায়গা তৈরি করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

এই অদ্ভুত ও চিন্তাজাগানো রোবট কুকুরের প্রদর্শনী ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে এবং শিল্পজগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস