এলপিএলের নিলামে নাম দিলেন তামিমসহ যেসব ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ০৮:১২ পিএম


এলপিএল-২০২৪
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে ১ জুলাই থেকে শুরু থেকে, তবে এর আগে অনুষ্ঠিত হবে নিলাম। যেখানে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

টুর্নামেন্টের এবারের নিলামে ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্য থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ।

বাংলাদেশি তারকাদের ছাড়াও আছেন টিম সাউদি, রাসি ফান ডার ডুসেন, জিমি নিশাম, রিজা হেনড্রিকস, রাইলি রুশো, শেই হোপ, লুঙ্গি এনগিডি, নাসিম শাহ, রহমানউল্লাহ গুরবাজ, কলিন মানরো, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান, জেসন বেহরেনডর্ফ, আন্দ্রে ফ্লেচার, ওশেন থমাস, কিমো পল, ফাবিয়ান অ্যালেন, উসমান খাজা, তাবরাইজ শামসি, এভিন লুইস, মুজিব উর রহমান, নুর আহমেদ, রিস টপলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, গুলবাদিন নাইব ও ইব্রাহীম জাদরান।

এলপিএলের গত আসরে বাংলাদেশ থেকে খেলেছেন মোট তিন জন। এই তালিকায় ছিলেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগ খেলতে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হৃদয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission