সিরাজদিখানে মোবাইল কোর্টের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৪৩ পিএম


সিরাজদিখানে মোবাইল কোর্টের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: প্রতিনিধি

পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজার মনিটরিং করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।

আরও পড়ুন

এ সময় মুদি, ফল ও মাংসের ৬ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় মোট ৬টি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে অধিক মূল্যে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোরভাবে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

আরটিভি/এমআই

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission