শীতের তীব্রতায় অ্যাকুরিয়ামের মাছের যত্নে যা করতে হবে

আরটিভি নিউজ ডেস্ক

রোববার, ০৪ জানুয়ারি ২০২৬ , ০২:০৩ পিএম


শীতের তীব্রতায় অ্যাকুরিয়ামের মাছের যত্নে যা করতে হবে
সংগৃহীত ছবি

বাসাবাড়ির সৌন্দর্য বাড়াতে রঙিন মাছের অ্যাকুরিয়ামের জুড়ি নেই। বছরের অন্যান্য সময় মাছের খুব একটা বাড়তি যত্নের প্রয়োজন না হলেও শীত বিপাকে পড়েন শৌখিন মাছপালনকারীরা। শীতের তীব্রতা বাড়লে অনেক সময় অ্যাকুরিয়ামের মাছ অসুস্থ হয়ে মারা যায়।

বিজ্ঞাপন

তাই এই সময়ে মাছ সুস্থ রাখতে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে মাছের অকাল মৃত্যু ঠেকাতে সবচেয়ে জরুরি হলো পানির সঠিক তাপমাত্রা বজায় রাখা। শীত বেশি পড়লে অবশ্যই অ্যাকুরিয়ামে ‘থার্মোস্ট্যাট কন্ট্রোলড ওয়াটার হিটার’ ব্যবহার করতে হবে, যা পানির তাপমাত্রা ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে সহায়তা করে।

বিজ্ঞাপন

পানির তাপমাত্রা সঠিক আছে কি না, তা সারাক্ষণ পর্যবেক্ষণে রাখার জন্য অ্যাকুরিয়ামের ভেতরের দেয়ালে একটি থার্মোমিটার লাগিয়ে রাখা ভালো। এতে চোখের সামনেই তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি ধরা পড়বে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।

শীতকালে অ্যাকুরিয়ামের পানি বদলানোর ক্ষেত্রেও কিছুটা নিয়ম পরিবর্তন করতে হয়। বছরের অন্য সময়ের মতো বারবার পানি পরিবর্তন না করে পানির অবস্থা বুঝে মাসে একবার পরিষ্কার করাই যথেষ্ট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তবে পানি যাতে সবসময় স্বচ্ছ থাকে, সে জন্য উন্নত মানের ফিল্টার ব্যবহার করা বাধ্যতামূলক।

এছাড়া শীতের দিনগুলোতে মাছের হজম প্রক্রিয়ায় কিছুটা ধীরগতি আসে, তাই এই সময়ে অতিরিক্ত খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে। পানিতে বাড়তি খাবার ভেসে থাকলে তা দ্রুত পানির মান নষ্ট করে ফেলে, যা মাছের শ্বাসপ্রশ্বাসে সমস্যা সৃষ্টি করতে পারে। এমনকি অক্সিজেনের অভাব দেখা দিলে মাছ মারা যাওয়ার আশঙ্কাও তৈরি হয়।

তাই সঠিক তাপমাত্রা, পরিমিত খাবার এবং নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পারলে শীতের প্রকোপ থেকেও শৌখিন রঙিন মাছ সুরক্ষিত রাখা সম্ভব।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission