ফার্নিচারে ঘুণপোকা, এখনই ব্যবস্থা নিন
সেগুন বা মেহগনি—কাঠের আসবাব যে ধরনেরই হোক না কেন, শৌখিন অন্দরসজ্জায় এর আবেদন আজীবন। তবে বাড়িতে কাঠের আসবাব থাকা মানেই এর সঠিক রক্ষণাবেক্ষণের বাড়তি দায়িত্ব। অসাবধানতা বা অযত্নে অনেক সময় এসব আসবাবে ঘুণপোকা হানা দেয়। এই পোকা আসবাবের ভেতরে আস্তানা গেড়ে কাঠকে ধীরে ধীরে গুঁড়ো করে ফেলে, যা একসময় সাধের আসবাবটিকে ব্যবহারের অনুপযোগী করে তোলে।
তাই কাঠের আসবাবের দীর্ঘ স্থায়িত্ব নিশ্চিত করতে প্রয়োজন নিয়মিত যত্ন ও সঠিক সচেতনতা।
ঘুণপোকা সাধারণত স্যাঁতসেঁতে বা ভেজা জায়গায় ডিম পাড়তে পছন্দ করে। তাই আসবাব সুরক্ষিত রাখার প্রধান শর্ত হলো সেগুলোকে সব সময় শুকনো রাখা। বিশেষ করে বর্ষাকালে বাড়তি সতর্কতা প্রয়োজন; আসবাবে কোনোভাবে পানি লাগলে তা সঙ্গে