রান্নায় একটু ভুলে খাবারের পুষ্টিগুণ ধ্বংস হয়

আরটিভি নিউজ ডেস্ক

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ , ০৮:১৭ পিএম


রান্নায় একটু ভুলে খাবারের পুষ্টিগুণ ধ্বংস হয়
সংগৃহীত ছবি

রান্না মানেই শুধু স্বাদ নয়, এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে খাবারের পুষ্টিগুণও। তবে আমাদের প্রাত্যহিক রান্নার কিছু ভুল পদ্ধতি নীরবে খাবারের ভিটামিন ও খনিজ নষ্ট করে দিচ্ছে।

বিজ্ঞাপন

‘আজকাল’ পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী, রান্নার কৌশলে সামান্য পরিবর্তন আনলে খাবারের উপকারিতা অনেকটাই বজায় রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, ডিপ ফ্রাই বা অতিরিক্ত তেল-মসলায় দীর্ঘ সময় ধরে ভাজলে সবজির ভিটামিন বি ও সি প্রায় পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই পুষ্টি বজায় রাখতে দৈনন্দিন খাবারে ভাজা আইটেম কমানোই সবচেয়ে ভালো উপায়।

বিজ্ঞাপন

অনেকের মনেই প্রেসার কুকিং নিয়ে ভুল ধারণা থাকলেও বাস্তবে এটি বেশ উপকারী। কম পানি ও কম সময়ে রান্না হওয়ার ফলে ডাল, সবজি ও শস্যের পুষ্টিগুণ এতে অনেকটাই অক্ষত থাকে।

একইভাবে স্টিমিং বা ভাপে রান্না করাও বেশ কার্যকর, তবে সিদ্ধ করার ক্ষেত্রে অতিরিক্ত পানি ব্যবহার এড়িয়ে চলা উচিত। কারণ বেশি পানিতে সিদ্ধ করলে ভিটামিন ও খনিজ পানিতে মিশে যায়; সেক্ষেত্রে ওই পানিটুকু স্যুপ বা ঝোল হিসেবে ব্যবহার করা যেতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া খাবার বারবার গরম করার অভ্যাসও বর্জন করা জরুরি। একাধিকবার গরম করলে বিশেষ করে শাকসবজি ও ভাতের ভিটামিন প্রায় পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই যতটা সম্ভব টাটকা খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

রান্নার আগে সবজি কাটার সময়ের ওপরও পুষ্টিগুণ নির্ভর করে। রান্নার অনেক আগে সবজি কেটে রাখলে তা বাতাসের সংস্পর্শে এসে গুণাগুণ হারাতে শুরু করে, তাই রান্নার ঠিক আগে সবজি কাটা স্বাস্থ্যকর।

সব মিলিয়ে কম তেল, কম পানি, কম সময় এবং বারবার গরম না করার এই চারটি মূল নিয়ম মেনে চললে প্রতিদিনের খাবার যেমন সুস্বাদু হবে, তেমনি শরীরের জন্য হবে অনেক বেশি পুষ্টিকর।

সঠিক রান্নার পদ্ধতি অনুসরণ করে খাবারের আসল গুণাগুণ বজায় রাখা ও সুস্থ জীবনযাপন করা এখন সময়ের দাবি।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission