ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

এক গ্লাস ঠান্ডা ‘লিচুর শরবতে’ গরম হবে নিমেষে উধাও

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:৩০ এএম
গরমে এক গ্লাস ঠান্ডা লিচুর শরবত, মুহূর্তেই মিলবে স্বস্তি । ছবি: সংগৃহীত

গরমের দিনে এক গ্লাস ঠান্ডা পানীয় যেন মুহূর্তেই এনে দেয় স্বস্তি। আর এখন যেহেতু লিচুর মৌসুম, তাই এই সুস্বাদু ফল দিয়ে সহজেই তৈরি করা যায় ঘরোয়া লিচুর শরবত। স্বাদে মিষ্টি ও সতেজ এই পানীয় গরমে ক্লান্তি দূর করতে হতে পারে দারুণ একটি পছন্দ।

লিচু এমনিতেই রসালো ও সুস্বাদু একটি ফল। এর সঙ্গে সামান্য চিনি, লবণ ও বরফ মিশিয়ে তৈরি করা যায় ঠান্ডা ও মজাদার শরবত। খুব কম সময়েই এই পানীয় তৈরি করা সম্ভব।

যা যা লাগবে

খোসা ও বিচি ছাড়ানো লিচু ১২টি
পানি ২ গ্লাস
চিনি পরিমাণমতো
সামান্য লবণ
কয়েক টুকরা বরফ

আরও পড়ুন

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি মিশ্রণ যন্ত্রে লিচু, চিনি ও সামান্য লবণ দিন। এরপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এতে পানি যোগ করে আবার মিশিয়ে নিতে হবে।

সব উপকরণ ভালোভাবে মিশে গেলে গ্লাসে ঢেলে নিন। শেষে বরফ যোগ করে পরিবেশন করুন ঠান্ডা লিচুর শরবত।

এই গরমে এক গ্লাস ঠান্ডা লিচুর শরবত শরীরে এনে দিতে পারে প্রশান্তির ছোঁয়া।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
ঢাকার রাস্তায় চলতে গেলে প্রায়ই কানে আসে, ওস্তাদ, বামে প্লাস্টিক, ডাইনে টেসলা, বরাবর, সামনে ক্লিয়ার।
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বাসে বসে জানালা দিয়ে কিনে নিলেন আমড়া, শসা কিংবা পেয়ারা মাখা।
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
আরও পড়ুন
জমে উঠেছে দিনাজপুরের লিচুর বাজার
লালচে বোম্বাই লিচুতে ভরে উঠেছে সুজনের বাগান
রাজশাহীতে লিচু চাষে ৫৬ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
লিচু খেয়ে দাম না দেওয়ায় মারামারি, বিক্রেতা নিহত