পিরিয়ডের ব্যথা কমানোর সহজ কিছু উপায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ , ০৪:২৯ পিএম


Period pain (symbolic image)
পিরিয়ডের ব্যথা (প্রতীকী ছবি)

নারীদের পিরিয়ডের সময়ের সবচেয়ে বেশি ভয় হয় ব্যথা নিয়ে। অনেকে ভোগেন ডিসমেনোরিয়ায়। তলপেটের প্রচণ্ড ব্যথা ছড়িয়ে পড়ে কোমর, ঊরু ও পা পর্যন্ত। এমনকি অনেকের স্তনেও ব্যথা হয়। রক্তক্ষরণের চেয়ে এই ব্যথা কাবু করে নারীদের। ১২-৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয় সেই ব্যথা। ফিজিওথেরাপির মাধ্যমে প্রাইমারি ডিসমেনোরিয়ার কষ্টগুলো অনেকাংশে কমানো সম্ভব হয়।

ব্যথা কমানোর জন্য যা করবেন

দৈনিক কমপক্ষে সাত-আট ঘণ্টা ঘুমাতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের ফলের রস, শরবত, আদা-লেবু-পুদিনা পাতাযুক্ত চা পান করতে হবে।

মানসিক চাপ কমাতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে। প্রতিদিন সকালের রোদ লাগান শরীরে। 

এছাড়া অতিরিক্ত চিনি-লবণযুক্ত খাবার, ক্যাফেইন, অ্যালকোহল, তামাক ইত্যাদি দূরে থাকুন। 

পিরিয়ডের ব্যথার সময় তলপেটে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মালিশ করুন। ১০- ১৫ মিনিটের মধ্যে এটি আপনার ব্যথা অনেকটা কমিয়ে দেবে। পেটে ব্যথার সময় গরম পানির সেঁক দিতে পারেন। হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন। এটি আপনার

ব্যথা অনেকটা কমিয়ে দেবে। গরম পানিতে গোসল করলেও বেশ উপকার পাবেন।

ব্যথা কমানোর জন্য অ্যালোভেরা রসের সাথে মধু মিশিয়ে একটি জুস তৈরি করে পিরিয়ডের ব্যথার সময় এটি পান করুন। দিনে কয়েকবার পান করুন। ব্যথা অনেকখানি কমিয়ে দেবে এই পানীয়। গরম দুধ খেলেও উপকার মিলবে। 

পিরিয়ডের ব্যথা রোধের জন্য আদা বেশ উপকারী। আদা চা পান করলে এই সময় বেশ ভালো উপকার পাওয়া যায়। এছাড়া কয়েক টুকরো আদা গরম পানিতে সেদ্ধ করে মধু-চিনি সহযোগে দিনে তিন-চারবার পান করতে পারেন। 

পিরিয়ডের ব্যথা কমানোর জন্য পেঁপেও বেশ কার্যকর। পিরিয়ডের সময় নিয়মিত কাঁচা পেঁপে খেতে পারেন। কাঁচা পেঁপে পিরিয়ডের ব্যথা কমিয়ে দেয়।

শরীর চর্চায় কমবে ব্যথা  

মেঝেতে সোজা হয়ে দাঁড়িয়ে কোমর থেকে শরীরের ওপরের অংশ এমনভাবে ভাঁজ করুন, যাতে হাতসহ শরীরের ওপরের অংশ মেঝের সমান্তরালে থাকে। হাঁটু যাতে ভাঁজ না হয়। এ অবস্থায় পাঁচ সেকেন্ড থাকুন। পায়ের আঙুলের ওপর ভর করে সোজা হয়ে দাঁড়ান। এবার হাত দুটো সামনে টান টান করে প্রসারিত করুন। এ অবস্থায় পাঁচ সেকেন্ড থাকুন। হাফ স্কোয়াটিং পজিশনে বসে হাত দুটো সামনে টান টান করে প্রসারিত করুন। এ অবস্থায় পাঁচ সেকেন্ড থাকুন। মেঝেতে দুই পা ফাঁক করে দাঁড়ান। এবার ডান হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি ধরার চেষ্টা করুন। এই সময় বাঁ হাত উঁচু করে বাঁ দিকে তাকানোর চেষ্টা করুন। এ অবস্থায় পাঁচ সেকেন্ড থাকুন। একইভাবে অপর হাত দিয়েও ব্যায়াম করুন। দেখবেন কিছুটা আরাম পাচ্ছেন।

সূত্র- জি-নিউজ 

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission