ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভিজলেই বদলে যায় মন!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০১:৫১ পিএম
ছবি: সংগৃহীত

গরমের দমবন্ধ করা দিনে হঠাৎ বৃষ্টি নামলে অনেকের মন যেন এক ঝটকায় ভালো হয়ে যায়। শুধু স্বস্তি নয়, বৃষ্টির রয়েছে শরীর ও মনের জন্য নানা উপকার—এমনটাই বলছে গবেষণা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি।

বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির সময় বাতাসে বিশেষ ধরনের কণা তৈরি হয়, যা মস্তিষ্কে ভালো লাগার অনুভূতি বাড়াতে সাহায্য করে। এতে মন শান্ত হয়, ক্লান্তি কমে এবং এক ধরনের স্বস্তি তৈরি হয়।

এছাড়া বৃষ্টি বাতাসকে পরিষ্কার করতেও বড় ভূমিকা রাখে। ধুলাবালি, জীবাণু ও অ্যালার্জির কণা বৃষ্টির পানির সঙ্গে নিচে নেমে আসে। ফলে বৃষ্টির পর বাতাস হয় অনেক বেশি নির্মল। যা শ্বাস নেওয়ার জন্যও ভালো।

আরও পড়ুন

বৃষ্টির আরেকটি বড় প্রভাব পড়ে ঘ্রাণে। বৃষ্টি হলে মাটির যে বিশেষ গন্ধ ওঠে, তা অনেকের মনে পুরনো স্মৃতি জাগিয়ে তোলে। এই গন্ধ মস্তিষ্কে স্বস্তি ও আনন্দের অনুভূতি তৈরি করতে পারে।

শুধু তাই নয়, বৃষ্টির টাপুর-টুপুর শব্দও মানসিক প্রশান্তি এনে দেয়। এই শব্দ দুশ্চিন্তা কমাতে সাহায্য করে, হৃদস্পন্দন স্বাভাবিক রাখে এবং ঘুমের জন্যও সহায়ক হতে পারে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বজ্রপাত বা ঝড়ের সময় বাইরে না যাওয়াই নিরাপদ। নিরাপদ সময়ে বৃষ্টির অভিজ্ঞতা উপভোগ করলে তা শরীর ও মন, দুটোর জন্যই উপকারী হতে পারে।

তাই বৃষ্টি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, মানুষের মন ভালো রাখার একটি সহজ ও প্রাকৃতিক উপায় হিসেবেও কাজ করে।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি
ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে জনপ্রিয় হয়ে উঠেছে বাইক রাইড শেয়ারিং। তবে এই সেবায় যাত্রীদের জন্য একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে চালকের দেওয়া হেলমেট ব্যবহার করা।
শেয়ার করা হেলমেট ব্যবহারে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, সতর্কতা জরুরি
ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়
শীত এলেই বাজারে বাড়ে ফুলকপির চাহিদা। সুস্বাদু ও পুষ্টিকর এই সবজিটি দিয়ে তৈরি করা যায় নানা ধরনের খাবার। তবে বাজার থেকে ফুলকপি কেনার সময় অনেকেই বুঝতে পারেন না কোনটি তাজা আর কোনটি বাসি।
ভালো ফুলকপি চিনবেন যেভাবে, কেনার আগে খেয়াল রাখুন ৫ বিষয়
যে ৫ কারণে বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভালোবাসা, বিশ্বাস ও দায়িত্ব ভাগাভাগির মধ্য দিয়ে দুজন মানুষ একসঙ্গে নতুন জীবন শুরু করেন।
যে ৫ কারণে বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
গভীর রাতে আরামের ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই মনে হলো কেউ যেন আপনার পায়ের পেশি মুচড়ে দিচ্ছে! তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেল, পা সোজা করা যাচ্ছে না। একে ইংরেজিতে 'নাইট লেগ ক্র্যাম্পস' বা সাধারণ ভাষায় ‘পায়ের রগে টান লাগা’ বলা হয়। 
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
কাউকে ‘না’ বলার পর অপরাধবোধে ভোগেন? কাটিয়ে উঠবেন যেভাবে
কেউ সাহায্য চাইলে সহজেই ‘হ্যাঁ’ বলে দেন? নিজের সময় বা সামর্থ্য না থাকলেও অন্যের মন রক্ষায় বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নেন?
কাউকে ‘না’ বলার পর অপরাধবোধে ভোগেন? কাটিয়ে উঠবেন যেভাবে
আরও পড়ুন
বৃষ্টিতে ভিজেছেন? বর্ষায় সুস্থ থাকতে মেনে চলুন এই সহজ নিয়মগুলো
বৃষ্টিতে ভিজেছেন? অসুস্থ হওয়ার আগে করুন এই ৬ কাজ
বৃষ্টিতে ভিজেছে চামড়ার জুতো? নষ্ট হওয়ার আগে করুন এই কাজ
বৃষ্টিতে ভিজলেই মিলবে ৪ উপকার