১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে দিনটি

জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত

মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১ , ০৬:১১ পিএম


রাশিফল,
রাশিফল।

২৭ জানুয়ারি ২০২১ রোজ বুধবার বাংলা ১৩ মাঘ ১৪২৭।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আপনার শখের লেখালেখির অভ্যাসটি আজ কাজে লাগবে। অফিসের কোনো অনুষ্ঠানে আপনার ওপর পড়বে লেখালেখির দায়িত্ব। শখের সাংবাদিকতা থেকে স্থায়ী সাংবাদিক হওয়ার সুযোগ পাবেন। দূর থেকে পাওয়া প্রত্যাশিত সংবাদ আপনাকে উৎফুল্ল করবে।  

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): আয় রোজগারের চিন্তায় অস্থির হবেন না। ধীরে ধীরে আয় রোজগারের চাকা সচল হবে। ব্যবসায়ীদের মনের সুপ্ত বাসনা পূরণের দিন। তবে মিথ্যে কথা বলে বেচাকেনা না করাই ভালো। খাদ্য ও পানিয় ব্যবসায় বিনিয়োগ করার মতো সঙ্গী পেয়ে যাবেন। আজ অতিভোজন কিন্তু নিষিদ্ধ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন): সুখ নামক সোনার হরিণকে বাহিরে না খুঁজে, নিজের মনের মাঝে খুঁজতে চেষ্টা করুন। চিত্তের সুখের চেয়ে বড় সুখ আর কিছুতেই নেই। আপনি অল্পতেই অস্থির হয়ে যান বলেই প্রাপ্ত আনন্দটুকু উপভোগ করার সুযোগ থেকে হন বঞ্চিত। নিজের সৎ চিন্তাগুলোকে কাজে লাগান।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): কাজের প্রয়োজনে ছুটে চলতে হবে দিক থেকে দিগন্তে। বিদেশ বিভুয়ে পরে থাকা নিকট আত্মীয়স্বজন বিশ্বাস করে আপনার কাছে কোনো আমানত পাঠাবে। চেষ্টা করবেন তার বিশ্বাস রক্ষা করার। সরকারি শুল্ক সংক্রান্ত জটিলতায় ভোগান্তির আশঙ্কা রয়েছে।   

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): বড় ভাই-বোনের প্রয়োজনে দাড়াতে হবে পাশে। এ সময়ে মুখ ফিরিয়ে নেওয়াটা হবে খারাপ। ব্যবসায়ীকভাবে আজ লাভবান হওয়ার দিন। পেতে পারেন কিছু বাড়তি আয়ের সুযোগ। বন্ধুদের সাথে বহু দিন পর একটু গল্পগুজবের সুযোগ পেয়ে যাবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): নিজের অর্জিত বিদ্যার স্মারক সার্টিফিকেট গুলো নিয়ে চাকরির প্রত্যাশায় দাড়ে দাঁরে না ঘুরে অর্জিত বিদ্যাকে কাজে লাগিয়ে নিজে কিছু করে দেখানোর চেষ্টা করুন। মনে রাখবেন ব্যবসা করতে বা স্বাধীন পেশায় অর্থের চেয়ে বেশি প্রয়োজন উদ্ভাবনী দক্ষতার।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): প্রকৃতির মাঝে লুকিয়ে আছে আপনার প্রশান্তি। সৃষ্টিকর্তাকে পেতে হলে তার সৃষ্টির সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জীবন জীবিকার জন্য দূরে যেতে হলে যাবেন। কিন্তু কখনোই হতাশ হবেন না। বেড়িয়ে আসতে পারেন দূর কোথাও থেকে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): পাওনাদারদের সঙ্গে সদ্ব্যবহার করতে হয়। আপনার পরিস্থিতি অন্যরা মানবে কেন। আপনার করা দুর্ব্যবহার আপনার জন্য হতে পারে জটিলতার। অসুস্থ আত্মীয় আজ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। শেয়ার ব্যবসায় অল্পের জন্য পূঁজি রক্ষা করার সম্ভাবনা।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): ব্যবসা বাণিজ্যের চিন্তায় কিছুটা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা। দাম্পত্য জীবনে দেখা দেবে আর্থিক টানাপোড়নের প্রভাব। নিজের ওপর আস্থা হারিয়ে ফেলতে পারেন। তাই হয়ে যেতে পারেন হতাশ।

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): কাজের লোকের সঙ্গে পারিবারিক বিষয়ে আলাপ আলোচনা করা ঠিক নয়। কর্মস্থলে সহকর্মীদের ভালো কাজের মূল্যায়ন করতে শিখুন। দেখবেন আপনার কাজও মূল্যায়িত হবে। অসুস্থতা থেকে মুক্তি লাভে ভালো চিকিৎসকের সাহায্য নিন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রেম ভালোবাসায় দেখা দেবে অনভিপ্রেত কোনো ঘটনার। তৃতীয় কেন ব্যক্তির ইন্দনে বহুদিনের পুরোনো প্রেমে অবিশ্বাস দানা বেঁধে উঠবে। সন্তানের সঙ্গে হাশিখুশিতে থাকুন। অসুস্থতায় তাকে বকাঝকা করবেন না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আত্মীয়স্বজনের কিছু কিছু আচরণে দুঃখ পাবেন। তাদের দ্বারা হতে পারেন প্রতারিত। নিজের ইচ্ছা গুলোকে স্বাধীনতা দিন। পরিবারের বিধি নিষেধের গণ্ডির মধ্যে কখনো সুস্থ মস্তিষ্কের বিকাশ হতে পারে না।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission