বেকিং সোডা ব্যবহারের ৯টি উপায় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১ , ০৪:৫১ পিএম


Learn 9 ways to use baking soda
বেকিং সোডা ব্যবহারের ৯টি উপায় জেনে নিন

প্রাচীন মিশরীয় আমল থেকেই মানুষ বেকিং সোডার বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানে। কিন্তু বর্তমানে বেকিং সোডা প্রায় ৩০০ উপায়ে ব্যবহৃত হচ্ছে। বেকিং সোডা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থলি কাজে। ঘরের মেয়েরা প্রায় শত বছর ধরে বেকিং সোডা ব্যবহার করে আসছে। জেনে নিন রূপচর্চা-চুলচর্চার বাইরেও কতভাবে বেকিং সোডা ব্যবহার করা যায়- 

বিজ্ঞাপন

১. কাপড় নরম করে এবং ঘামের গন্ধ দূর করতে কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করুন। শার্টের কলার ও হাতা থেকে ময়লা দূর করে খুব সহজে।
২. এক চামচ বেকিং সোডা হালকা গরম পানিতে মেশান। ফল ও সবজি এই পানিতে পরিষ্কার করে নিন। ময়লা ও কীটনাশক দূর করতে এটি চমৎকার কাজ করে।  
৩. রান্নাঘর পরিষ্কার করতে এবং রান্নাঘরের আসবাব ঝকঝকে রাখতে বেকিং সোডার বিকল্প নেই। একটি ছোট পাত্রে ১ চা চামচ বেকিং সোডা নিয়ে ফ্রিজে রেখে দিন, গন্ধ দূর হবে।
৪. এক টুকরা ভেজা স্পঞ্জে কিছুটা বেকিং সোডা নিয়ে সেটা দিয়ে ফার্নিচার পরিষ্কার করুন। ফার্নিচার ঝকঝকে হবে।
৫. এক টেবিল চামচ বেকিং সোডা গরম পানিতে নিয়ে ধাতব ট্যাপ বা বেসিন পরিষ্কার করে নিতে পারবেন।
৬. এক কাপ ভিনেগারের সঙ্গে এক কাপ বেকিং সোডা মেশান। মরচেপড়া যেকোনো উপরিতলে এটা ঘষলে মরিচা চলে যাবে।
৭. দাঁতের যত্নের ক্ষেত্রে দাঁতের যেকোনো সমস্যা সমাধানে বেকিং সোডা বেশ কার্যকর। দাঁতের কালো দাগ দূর করে ও মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।  
৮. গলা-ঘাড়ের বিরক্তিকর কালো দাগ দূর করতে ২ টেবিল চামচ বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে তিন মিনিট ঘষুন এবং শুকানোর জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ময়েশ্চারাইজার ক্রিম বা অলিভ অয়েল লাগিয়ে নিন। 
৯. ত্বক ও চুলের সৌন্দর্য রক্ষায়ও বেকিং সোডা নিয়মিত ব্যবহার করতে পারেন। কারণ এটি ব্রন ও ব্ল্যাকহেডস দূর করে। এটি ত্বক ও শরীরের স্ক্রাব হিসেবেও কাজ করে।

উল্লেখ্য, বেকিং সোডা সব ধরনের কাজে ব্যবহার করলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না।

বিজ্ঞাপন

সূত্র: জি ২৪ ঘণ্টা

জিএম/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission