গরমেও নিতে হবে পায়ের যত্ন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৭ মে ২০১৭ , ০২:১২ পিএম


গরমেও নিতে হবে পায়ের যত্ন

অনেকেই ভাবে শুধু শীতকালেই পায়ের যত্ন নিতে হয়। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। গরমকালে তাপমাত্রা ও ধুলো-বালির পরিমাণ বেড়ে যায়। তাই এ সময় মুখের ত্বকের সঙ্গে পায়ের জন্যও চাই বিশেষ যত্ন। এছাড়া গরম এলে পায়ের স্বস্তি নিয়েও অনেকে পড়েন বিপাকে। গরমে পায়ের যত্নে আপনাদের জন্য রইল কিছু টিপস।

বিজ্ঞাপন

• গরমকালে পা সবথেকে বেশি ঘামে। আর এই ঘাম থেকেই ধুলো-বালি পায়ে আটকে যায়। এ কারণে প্রতিদিন অন্তত ১৫ মিনিট পা ধুতে ভুলবেন না।

• প্রতিদিন শোবার আগে ময়েশ্চারাইজার বা ফুট ক্রিম পায়ে ব্যবহার করুন। কিন্তু খুব বেশি পরিমাণে ময়েশ্চারাইজার লাগাবেন না। বিশেষ করে পায়ের আঙুলের মাঝখানে। এতে সংক্রমণের আশঙ্কা থাকে।

বিজ্ঞাপন

• রাতে ঘুমানোর আগে নারকেল তেলও পায়ে মাখতে পারেন। তবে নারকেল তেল মাখলে অবশ্যই সুতির মোজা পরে ঘুমবেন। এতে পায়ের চামড়া নরম থাকে।

• সিয়া বাটার পায়ে লাগাতে পারেন। উষ্ণ গরম পানিতে পা ধুয়ে সিয়া বাটার লাগালে উপকার পাবেন। এটি পা ফাটা রোধ করতে সাহায্য করে।

বিজ্ঞাপন

• পা ঢাকা জুতো পড়ুন। তবে যদি কখনো খোলা জুতো পরেন তবে পায়ে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।

• জুতো কেনার সময় আরামের কথা খেয়াল রাখবেন। এমন জুতো পরবেন যেটি পায়ে আরাম অনুভূত হবে। 

বিজ্ঞাপন

আরকে/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission