যে কারণে পুরুষের থেকে নারীদের শীত বেশি লাগে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ , ১২:৫৭ পিএম


যে কারণে পুরুষের থেকে নারীদের শীত বেশি লাগে

গরমের মধ্যেও অনেক নারীকে বলতে শোনা যায় রাতে তাদের শীত করে। এমন কথা ঘরে ঘরেই শুনতে পাওয়া যায়। গরমের সময়ও এমন সমস্যায় ভোগেন নারীরা। পুরুষদের এমন কিছু বলতে শোনা যায় না।

তাইতো না চাইতেই মনে প্রশ্ন জাগে। পুরুষদের থেকে কি নারীদের বেশি শীত করে? যদি তা-ই হয়, তবে কেন। এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করেছেন এক দল গবেষক।

• মেয়েদের পেশি তুলনামূলকভাবে কম শক্ত হয়।তাই পেশি থেকে কম তাপ তৈরি হয়।

• মেয়েদের পেশির মাঝে মেদের স্তর থাকে বেশি; যা শরীরের তাপমাত্রা কমিয়ে ফেলে। ফলে ছেলেদের তুলনায় বেশি ঠান্ডা থাকে মেয়েদের শরীর।

• বিপাক হার যত বেশি হবে, শরীর তত বেশি তপ্ত হবে। পুরুষদের তুলনায় মেয়েদের বিপাক হার কম। ফলে মেয়েদের শরীর খানিকটা ঠান্ডা থাকে।

• নারীদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন অনেকটা মাত্রায় থাকে। এই দুই হরমোনও শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়।

পুরুষ এবং নারীদের শারীরিক গঠন এক না হওয়ার কারণে পুরুষদের তুলনায় মেয়েদের ঠান্ডা বেশি লেগে থাকে ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission