ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কাজের চাপের ব্যস্ততার মধ্যেও সন্তানকে সময় দেবেন যে সহজ কৌশলে 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০১:০৪ পিএম
কাজের চাপের ব্যস্ততার মধ্যেও সন্তানকে সময় দেবেন যে সহজ কৌশলে  ছবি: সংগৃহীত

কাজের চাপে অনেক অভিভাবকই সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। ফলে শিশুর মানসিক বিকাশ ও অভিভাবকের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে। বিশেষ করে স্মার্টফোন ও অনলাইন গেমিংয়ের কারণে শিশুরা আরও বেশি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, সহজ একটি অভ্যাসই বদলে দিতে পারে সম্পর্কের মান—যা পরিচিত ‘১০+১০+১০ মিনিট নিয়ম’ নামে।

কী এই ১০+১০+১০ নিয়ম?

এই নিয়ম অনুযায়ী প্রতিদিন তিনটি গুরুত্বপূর্ণ সময়ে সন্তানের সঙ্গে ১০ মিনিট করে একান্ত সময় কাটাতে হবে।

১. ঘুম থেকে ওঠার পর ১০ মিনিট
২. স্কুল বা দিনের কাজ শেষে ফিরেই ১০ মিনিট
৩. ঘুমোতে যাওয়ার আগে ১০ মিনিট

এই সময়গুলোতে কোনো মোবাইল ব্যবহার করা যাবে না বা অন্য কোনো কাজে মন দেওয়া যাবে না। সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে সন্তানের দিকে।

আরও পড়ুন

কেন এই সময়গুলো গুরুত্বপূর্ণ?

বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে ওঠার পরের সময় শিশুর পুরো দিনের মানসিক অবস্থাকে প্রভাবিত করে। এই সময়ে বাবা-মায়ের ভালোবাসা পেলে শিশু নিরাপদ বোধ করে এবং আত্মবিশ্বাস বাড়ে।

আবার ঘুমোতে যাওয়ার আগে সন্তানের সঙ্গে কথা বলা, গল্প শোনা বা আদর করা তাদের মানসিক চাপ কমায় এবং শান্তভাবে ঘুমাতে সাহায্য করে।

কীভাবে সম্পর্ক মজবুত হয়?

দিনে মাত্র ৩০ মিনিট হলেও যদি পুরো মনোযোগ দিয়ে সন্তানের সঙ্গে সময় কাটানো যায়, তাহলে অভিভাবক ও সন্তানের মধ্যে শক্তিশালী আবেগগত বন্ধন তৈরি হয়। এই সময় শিশুর কথা শোনা, তার সঙ্গে খেলা বা সাধারণ আলাপচারিতাও সম্পর্ককে আরও গভীর করে।

ব্যস্ত জীবনেও সন্তানের জন্য আলাদা করে সময় বের করা কঠিন নয়। দিনে মাত্র তিনবার ১০ মিনিটের মনোযোগই শিশুর মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং অভিভাবকের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
আজকের নামাজের সময়সূচি
মেয়ে সন্তান হলেই কি আয়ু বাড়ে বাবার? গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য
আজকের নামাজের সময়সূচি