ঘরে বসে যে উপায়ে ছাড়তে পারেন মাদকের নেশা

আরটিভি নিউজ

বুধবার, ২৯ জুন ২০২২ , ১১:৪৫ এএম


ঘরে বসে যে উপায়ে ছাড়তে পারেন মাদকের নেশা

নেশায় জড়িয়ে পড়া বা মাদকাসক্তি আসলে একটি ব্যাধি। সাধারণত চিকিৎসাবিদ্যায় মাদকাসক্তিকে বলা হয় ক্রনিক রিলাক্সিং ব্রেইন ডিজিজ। কিশোর-কিশোরীদের মধ্যে নেশায় জড়িয়ে পড়ার প্রবণতা সব থেকে বেশি দেখা যায়। এর অনেক বড় একটি কারণ সঙ্গ নির্বাচন।

নেশার কারণে প্রতি বছর অনেক মানুষ মারা যায়। মাদকাসক্তিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানসিক রোগের সঙ্গে সম্পর্কিত হিসেবে চিহ্নিত করেছে, এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি চিকিৎসা। কারণ, মাদকাসক্ত ব্যক্তি কিছুদিন পরে আবার মাদকে আসক্ত হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রে আমেরিকান অ্যাডিকশন সেন্টারের এক গবেষণায় দেখা গেছে চিকিৎসার পর ৮৫ শতাংশ ক্ষেত্রে মাদকাসক্ত ব্যক্তি এক বছরের মধ্যে আবারও মাদকদ্রব্য ব্যাবহার শুরু করে। মাদকাসক্তি নিরাময়ের ক্ষেত্রে অনেকেই ভরসা রাখেন পুনর্বাসন কেন্দ্র বা মনোরোগ বিশেষজ্ঞের ওপর। তবে ঘরোয়াভাবে মাদকের নেশা ছাড়ানো সম্ভব। এ জন্য ব্যক্তির মনোবল ও আসক্তির সঙ্গে লড়াইয়ের মানসিকতা থাকতে হবে।

চলুন জেনে নেই একজন মাদকাসক্ত ব্যক্তি যেভাবে নিজেকে মাদকমুক্ত রাখবেন-

মাদক ছাড়াতে সবার আগে নিজের দোষ স্বীকার করতে হবে। বেশির ভাগ মাদকাসক্ত ব্যক্তিই নিজেকে নেশাগ্রস্ত হিসেবে ভাবতে পারেন না। নেশামুক্ত হতে আগে নিজের এই খারাপ অভ্যাসের কথা স্বীকার করতে হবে।

যে সময় মাদক ব্যবহারের প্রবল আকাঙ্ক্ষা জাগবে ওই সময় একা থাকা যাবে না। পরিবারের সঙ্গে সময় কাটান। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। ব্যস্ত সময় কাটানোর মাধ্যমে মাদক থেকে দূরে থাকা সম্ভব।

কোনো কিছুতেই কাজ না হলে একজন পেশাদারের সাহায্য নিন। মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে ব্যক্তিগত থেরাপি নিন ও পরিবারের সাহায্য চান। তাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারেন।

বেশির ভাগ মানুষই হতাশা, বিষণ্নতা কিংবা দুঃখ-কষ্টের কারণে নেশা করা শুরু করেন।তবে মাদক গ্রহণের মাধ্যমে বিষণ্নতা ও উদ্বেগ আরও বেড়ে যায়। তাই নেশামুক্ত থাকতে নেতিবাচক বিষয়ে চিন্তা করা বন্ধ করুন।

মাদক বা অ্যালকোহল ত্যাগ করতে নিজের রুটিন পরিবর্তন করুন।ভালো ভালো মানুষের সঙ্গে সময় কাটান। অবসর সময়ে ভালো ছবি দেখতে পারেন ।

এ ছাড়া নেশামুক্ত হওয়ার সবচেয়ে কার্যকরী উপায় হলো ব্যায়াম। বিষণ্নতা কাটাতে শরীরচর্চা করুন। মাদকের নেশা থেকে নিজেকে বাঁচানোর দায়িত্ব নিজেকেই নিতে হবে। কোনো ওষুধ এই নেশা ছাড়াতে পারবে না, যদি মানসিক ইচ্ছে দৃঢ় না হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission