ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডায়েট করে বা জিমে গিয়েও ওজন কমছে না কেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০২:৩৮ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি

নিয়মিত ডায়েট, জিম আর ব্যায়াম করেও অনেকেই অভিযোগ করেন—ওজন কিছুতেই কমছে না। বরং স্থবির হয়ে আছে শরীরের পরিবর্তন। এর পেছনে শুধু খাবার বা অলস জীবনযাপন নয়, আরও গভীর একটি কারণ থাকতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার একটি বড় কারণ হলো এক ধরনের রাসায়নিক উপাদান, যাকে বলা হচ্ছে ওবিসোজিন। এই উপাদান শরীরের হজম প্রক্রিয়া, হরমোনের ভারসাম্য এবং চর্বি জমার প্রক্রিয়াকে প্রভাবিত করে। ফলে শরীরে চর্বি জমা বেড়ে যায়, আর তা সহজে কমতে চায় না।

গবেষণা অনুযায়ী, ওবিসোজিন শরীরে চর্বি জমা করে এমন কোষের সংখ্যা ও আকার বাড়িয়ে দেয়। পাশাপাশি চর্বি ভাঙতে সাহায্যকারী ব্যাকটেরিয়ার কার্যকারিতাও কমিয়ে দিতে পারে। এতে ধীরে ধীরে স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এমনকি অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়ে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, এই রাসায়নিক উপাদান সবচেয়ে বেশি ক্ষতিকর হতে পারে শৈশব বা মাতৃগর্ভে থাকার সময়। তখন এটি শরীরের কোষ ও জিনগত কার্যক্রমেও পরিবর্তন আনতে পারে। যা ভবিষ্যতেও প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন

দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক পণ্যেই এই ধরনের রাসায়নিক থাকতে পারে—যেমন প্লাস্টিকের পাত্র, খাবারের প্যাকেট, প্রসাধনী, ডিটারজেন্ট, খেলনা এবং বিভিন্ন পরিষ্কারক সামগ্রী। এসব পণ্য নিয়মিত ব্যবহারের ফলে খাবার, পানি ও পরিবেশেও এর প্রভাব পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, কয়েকটি নির্দিষ্ট রাসায়নিক উপাদান যেমন বিপিএ, প্যাথালেট, অ্যাট্রাজিন, অর্গানোটিন এবং পিএফওএ শরীরের হরমোন ও বিপাক প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যা ওজন বাড়ার অন্যতম কারণ হতে পারে।

তবে এগুলোর প্রভাব কমাতে কিছু অভ্যাস পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেমন—প্যাকেটজাত খাবার কম খাওয়া, প্লাস্টিকের বদলে কাঁচ বা স্টিলের পাত্র ব্যবহার, গরম খাবার প্লাস্টিকে না রাখা, কীটনাশকযুক্ত খাবার এড়িয়ে চলা এবং নিরাপদ প্রসাধনী ব্যবহার করা।

চিকিৎসকদের মতে, শুধু ডায়েট বা ব্যায়াম নয়, পরিবেশগত এই অদৃশ্য কারণগুলোর দিকেও নজর দিলে ওজন নিয়ন্ত্রণ অনেক বেশি সহজ হতে পারে।

সূত্র: বিবিসি বাংলা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
জিমন্যাস্টিক্স ও তায়কোয়ান্দোর ভেন্যু আলাদা করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ