জিভে জল আনা মমোর রেসিপি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ , ০৫:৩৫ পিএম


জিভে জল আনা মমোর রেসিপি
ছবি : সংগৃহীত

শীতে একটু গরম গরম খাবারই খেতে ভালো লাগে। আর গরম খাবারটি যদি হয় পছন্দের মমো তাহলেতো আর কথাই নেই। বিদেশি এই খাবারটি বর্তমানে বাঙালির প্রিয় খাবারে পরিণত হয়েছে। স্বাস্থ্যকর এ খাবারটি ঝামেলা মনে করে অনেকেই ঘরে তৈরি করতে চান না। তাহলে দেখে নিন কীভাবে ঝামেলা ছাড়া সহজে মমো তৈরি করবেন। সঙ্গে জেনে নিন হট টমেটো সস তৈরির নিয়ম।

খুব সহজে চিকেন মমো সঙ্গে হট টমেটো সসের রেসিপি- 

উপকরণ : মুরগির মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সয়া সস- ২ চা চামচ, রসুন কুচি আধা চা চামচ, আদা কুচি আধা চা চামচ, ধনেপাতা কুচি, জিড়া গুঁড়া, কাঁচা মরিচ কুঁচি, লবণ, গোল মরিচ গুঁড়া স্বাদমতো। ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ সামান্য, পানি প্রয়োজনমতো।

হট টমেটো সস : টমেটো ১টি, রসুন কয়েক কোয়া, অলিভ অয়েল মামান্য, কাঁচা মরিচ, সরিষার তেল ১ টেবিল চামচ, লবণ, ধনেপাতা পছন্দ মতো।

প্রণালি : 
• প্রথমেই একটি পাত্রে পানি ফুটতে দিন।
• ময়দা ও লবণের সঙ্গে পানি মিশিয়ে ডো তৈরি করে রাখুন।
• চিকেন কিমা, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা কুচি, জিড়া গুঁড়া, কাঁচামরিচ কুচি, লবণ, গোল মরিচ গুঁড়া সয়াসস দিয়ে মেখে নিন।
• এবার ডো থেকে ছোট ছোট লুচির মতো রুটি তৈরি করুন। রুটির মাঝখানে কিমার পুর দিয়ে রুটির মুখ বন্ধ করে দিন।
• স্টিমারে সামান্য তেল মেখে কয়েকটি মমো রেখে ফুটন্ত পানির ওপর দিয়ে দিন। ২০ মিনিট ভাপে সেদ্ধ করুন।

মমো সেদ্ধ হতে হতে আসুন সস তৈরি করে নেই। বেকিং ট্রেতে অলিভ ওয়েল ব্রাশ করে প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্রি ফারেনহাইটে টমেটো ও রসুন ১৫ মিনিট রোস্ট করে নিন। টমেটা বের করে ওপর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে কাঁচা মরিচ, রসুন, সরিষার তেল, লবণ ও ধনে পাতা দিয়ে ব্লেন্ডারে পেস্ট করুন।

তৈরি হয়ে গেল মমো দিয়ে খাওয়ার জন্য হট টমেটো সস। এবার দেখুন আপনার মমোগুলোও তৈরি হয়ে গেছে। 

পরিবেশন করুন ভিন্ন স্বাদের দারুণ মজার স্বাস্থ্যকর মমো। (শীতের সবজি বা চিংড়িমাছ দিয়েও মমো তৈরি করতে পারেন)।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission