ফুডপান্ডায় বার্গার কিং এর সব খাবার

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭ , ০৩:২৮ পিএম


ফুডপান্ডায় বার্গার কিং এর সব খাবার

আমেরিকার বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন রেস্তোরাঁ বার্গার কিং এর সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে ফুডপান্ডা। এ চুক্তির ফলে এখন থেকে বার্গার কিং এর বিখ্যাত সব খাবার পাওয়া যাবে ফুডপান্ডায়।

বার্গার কিং এর সঙ্গে ফুডপান্ডার এই যাত্রাকে স্মরণীয় করে রাখতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ফুডপান্ডা দিচ্ছে বিশেষ অফার। ৯৪৯ টাকা এবং ১১৯৯ টাকার দুটি নির্দিষ্ট প্যাকেজে গ্রাহকরা এই অফার পাবেন। ৯৪৯ টাকার প্যাকেজে থাকছে দুটি টেন্ডারগ্রিলস, ১টি বড় ফ্রাইজ, ৫টি নাগেটস এবং কোমল পানীয়। ১১৯৯ টাকার প্যাকেজে থাকছে দুটি বড় চিকেন, দুটি ডাবল চেজবার্গার এবং দেড় লিটার কোমল পানীয়।

ফুডপান্ডার হেড অব পার্টনারশিপ অ্যান্ড পিআর সাকেরিনা খালেদ বলেন, ‘সারাবিশ্বে সুপরিচিতি বার্গার কিং। এরকম একটি বিখ্যাত রেস্তোরাঁ আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমাদের সেবার পরিধি অনেকগুণ বেড়ে গেল। গ্রাহকরা আমাদের সেবায় আরো সন্তুষ্ট হবেন বলে আশা করছি।

বার্গার কিং-এর মূল আকর্ষণ ফ্লেইম গ্রিলড বিফ পেটি দিয়ে দুই স্তরের ওয়াপার বার্গার পাওয়া যাবে ফুডপান্ডায়। এছাড়া চিজ বার্গার, চিকেন বার্গার, ফিশ বার্গারও পাওয়া যাবে এখানে।

আরকে/জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission