ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সাদা ডিম নাকি লাল ডিম, কোনটিতে বেশি পুষ্টি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০১:৫০ পিএম
ছবি: সংগৃহীত

বাজারে গেলে সাধারণত দুই ধরনের মুরগির ডিম দেখা যায়—সাদা খোলসের ডিম আর লাল খোলসের ডিম। অনেকেই মনে করেন, লাল ডিমের দাম বেশি হওয়ায় এর পুষ্টিগুণও বেশি। আবার কেউ কেউ বলেন, সাদা ডিমই বেশি ভালো। তবে আসল সত্য কী?

বিশেষজ্ঞরা বলছেন, ডিমের খোলসের রঙের সঙ্গে পুষ্টিগুণের তেমন কোনো সম্পর্ক নেই। অর্থাৎ সাদা ও লাল—দুই ধরনের ডিমের পুষ্টিমান প্রায় একই।

ডিমের রং আলাদা হয় কেন?

ডিমের রং মূলত নির্ভর করে মুরগির জাত ও জিনের ওপর। সাধারণত সাদা পালকের মুরগি সাদা ডিম পাড়ে আর গাঢ় রঙের মুরগি লাল বা বাদামি ডিম দেয়।

গবেষকদের মতে, ডিম তৈরির একেবারে শেষ পর্যায়ে মুরগির শরীর থেকে এক ধরনের রঞ্জক পদার্থ খোলসের ওপর যুক্ত হয়। এর কারণেই ডিমের রং লাল বা বাদামি দেখায়।

পুষ্টিতে কি পার্থক্য আছে?

পুষ্টিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, শুধু খোলসের রং দেখে ডিমের পুষ্টি বিচার করা ঠিক নয়। সাদা ও লাল দুই ধরনের ডিমেই প্রায় সমান পরিমাণ শক্তি, প্রোটিন ও চর্বি থাকে।

তবে কিছু গবেষণায় লাল ডিমে সামান্য বেশি ওমেগা চর্বির কথা বলা হলেও সেই পার্থক্য খুবই কম।

আসল পার্থক্য কোথায়?

বিশেষজ্ঞদের মতে, ডিমের পুষ্টিগুণ নির্ভর করে মুরগি কী খাচ্ছে এবং কী পরিবেশে বড় হচ্ছে তার ওপর।

আরও পড়ুন

যেসব মুরগি প্রাকৃতিক খাবার খায়, রোদে থাকে ও খোলা পরিবেশে ঘোরাফেরা করে, তাদের ডিমে কিছু ভিটামিন ও খনিজ বেশি থাকতে পারে।

অন্যদিকে উন্নত খাবার খাওয়ানো খামারের মুরগির ডিমেও অনেক সময় ভালো পুষ্টি পাওয়া যায়।

কুসুমের রঙ গুরুত্বপূর্ণ

বিশেষজ্ঞরা বলছেন, ডিমের খোলস নয়—বরং কুসুমের রঙ কিছুটা গুরুত্বপূর্ণ। কুসুম যত গাঢ় হয়, তত বেশি ভিটামিন ও খনিজ থাকার সম্ভাবনা থাকে। এই রঙও নির্ভর করে মুরগির খাবারের ওপর।

বিশেষজ্ঞদের মতে, শুধু ডিমের রং দেখে ভালো-মন্দ বিচার করার সুযোগ নেই। সাদা বা লাল—দুই ধরনের ডিমই পুষ্টিকর।

তাই ডিম কেনার সময় রঙ নয়, বরং ডিমের সতেজতা ও মুরগির খাদ্যাভ্যাসের দিকেই বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সূত্র: বিবিসি বাংলা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
‘মানসিক চাপ, স্থূলতা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’
‘বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে বাকৃবিতে বিনামূল্যে ৩৫০০ ডিম বিতরণ
বিশ্ব ডিম দিবস আজ
পায়ুপথে তিন ‘সোনার ডিম’ নিয়ে ঢাকায় নামলেন যাত্রী