দুই হাজার টাকায় বিমানে ভ্রমণ

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ , ১০:০৭ এএম


দুই হাজার টাকায় বিমানে ভ্রমণ

দুই হাজার টাকায় বিমানে ভ্রণের সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আকাশ পথে ভ্রমণকে আরও সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে যাত্রী সাধারণের জন্য এই অফার জাতীয় পতাকাবাহী সংস্থার।

সুপরিসর বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৩৭ উড়োজাহাজে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ওয়ানওয়ে দুই হাজার টাকা ভাড়া ঘোষণা করছে বিমান। দুই হাজার টাকার মধ্যেই রয়েছে সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ।  

এই অফার আগামী ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত বহাল থাকবে। উল্লেখ্য, উক্ত ভাড়ার উপর ২ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ৯০% এবং ২-১২ বছর পর্যন্ত বয়সীদের জন্য ২৫% ডিসকাউন্ট সুবিধা রয়েছে।

বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ক্রেডিট কার্ড/ বিকাশ/ রকেট এবং বিমান ওয়েব সাইট থেকে ক্রেডিট কার্ড/ রকেট এর মাধ্যমে টিকিট ক্রয়ের সুবিধা থাকছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রীষ্মকালীন সময় সূচিতে প্রতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ৫৯ টি এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে ৪৮ টি ফ্লাইট পরিচালনা করছে।

এই অফার বিষয়ে বিস্তারিত জানতে বিমান ওয়েবসাইট www.biman-airlines.com  –এ ভিজিট অথবা ফোন নম্বর ০২-৮৯০১৬০০ /২৭১০ ও ০২-৫৬০১৫১-৫৯  / ১৬১ তে যোগাযোগ করা যেতে পারে।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission