ভূমিকম্পের পর মাথা ঘোরা, হতে পারে গুরুতর সমস্যার লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৪:৫১ পিএম


ভূমিকম্পের পর মাথা ঘোরা, হতে পারে গুরুতর সমস্যার লক্ষণ

ভূমিকম্পের পরপরই হালকা মাথা ঘোরা, দুলুনি বা ভারসাম্য হারানোর অনুভূতি অনেকেরই হয়। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় ‘আর্থকোয়েক সোয়ে সিনড্রোম’, যেখানে হঠাৎ নড়াচড়ার কারণে শরীরের ভেস্টিবুলার সিস্টেম সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টার মধ্যেই এ সমস্যা দূর হয়ে যায়।

বিজ্ঞাপন

তবে ২৪ ঘণ্টার বেশি মাথা ঘোরা স্থায়ী হলে তা অন্য স্বাস্থ্যগত বা স্নায়বিক সমস্যার ইঙ্গিত দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসা গবেষণা অনুযায়ী, ভূমিকম্পের আকস্মিক দোলায় কানের ভেতরের ভারসাম্য নিয়ন্ত্রণ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে যায়। এ কারণে প্রথম কয়েক ঘণ্টা মাথা ঘোরা স্বাভাবিক। কিন্তু সমস্যা দীর্ঘ হলে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

কোন কোন কারণে ২৪ ঘণ্টার বেশি মাথা ঘুরতে পারে?

১. ভেস্টিবুলার ডিসঅর্ডার

বিজ্ঞাপন

আগে থেকে কানের ভেতরের ভারসাম্যব্যবস্থা দুর্বল থাকলে ভূমিকম্পের নড়াচড়ায় সমস্যা বেড়ে যেতে পারে। এতে দীর্ঘ মাথা ঘোরা, দুলুনি, অস্পষ্ট দৃষ্টি ইত্যাদি দেখা দেয়।

২. বেনাইন পজিশনাল ভার্টিগো (বিপিপিভি)

বিজ্ঞাপন

ভেস্টিবুলার সমস্যায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা। কানের ক্ষুদ্র ক্যালসিয়াম কণা স্থানচ্যুত হলে মাথা বারবার ঘুরতে পারে। হালকা নড়াচড়াও অনেক সময় এই সমস্যা ট্রিগার করে।

৩. ভেস্টিবুলার মাইগ্রেন

মাথাব্যথা ছাড়াই শুধুমাত্র মাথা ঘোরা দিয়ে মাইগ্রেন প্রকাশ পেতে পারে। ভূমিকম্পের ভয় বা মানসিক চাপ এতে ভূমিকা রাখতে পারে।

৪. পোস্ট-ট্রম্যাটিক ভেস্টিবুলার সিনড্রোম

তীব্র ভয় ও মানসিক চাপ স্নায়ুতন্ত্রকে দীর্ঘ সময় অস্থিতিশীল রাখে। ফলে বারবার মাথা ঘোরা বা ভারসাম্যহীনতার মতো উপসর্গ দেখা দিতে পারে।

৫. পানিশূন্যতা, রক্তচাপ বা রক্তে শর্করা কমে যাওয়া

ভয় বা আতঙ্কে অনেকের রক্তচাপ বা গ্লুকোজ হঠাৎ কমে যেতে পারে, যার ফলে মাথা ঘোরা দেখা দেয়।

৬. ভূমিকম্প পরবর্তী স্ট্রেস ডিসঅর্ডার (PESD)

তীব্র ভূমিকম্পের পর অনেকের মানসিক অবস্থা দীর্ঘ সময় অস্থিতিশীল থাকে। এতে দেখা দিতে পারে—

অতীত স্মৃতি বারবার ফিরে আসা

.অকারণে আতঙ্ক

.ঘুমের সমস্যা

.হঠাৎ মাথা ঘোরা বা দুলুনি

গবেষণায় দেখা গেছে, পিইএসডি আক্রান্ত ব্যক্তিদের স্নায়ুতন্ত্র দীর্ঘ সময় ‘হাই অ্যালার্ট’ অবস্থায় থাকে, যার ফলে মাথা ঘোরা বা ভারসাম্যহীনতার মতো শারীরিক উপসর্গ দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ

ভূমিকম্পের পর মাথা ঘোরা ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ এটি কেবল ভয়ের প্রতিক্রিয়া নয়; বরং ভেস্টিবুলার ডিসঅর্ডার, মাইগ্রেন বা স্ট্রেসজনিত জটিলতার লক্ষণও হতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission