ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ঈদের কেনাকাটায় ছুটির দিনে নিউমার্কেট-এলিফ্যান্ট রোডে উপচে পড়া ভিড়

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১:২৬ পিএম
ছবি: সংগৃহীত

পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে এরই মধ্যে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেক মানুষ। তবে, রাজধানীর মার্কেট ও শপিংমলগুলোতে এখনও বেশ জমজমাট বেচাকেনা চলছে। ছুটিরদিনে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে নিউমার্কেট এলাকায়। ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতাদের কারণে পুরো এলাকা যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা নিউমার্কেট, সাইন্সল্যাব এবং এলিফ্যান্ট রোডে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।

দেখা গেছে, ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে ইতোমধ্যে জমে উঠেছে রাজধানীর অন্যতম ব্যস্ত এই পোশাক বিপণিবিতান এলাকা। বিভিন্ন শপিংমল, মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের সামগ্রীর দোকানগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। রঙিন বাতিতে সাজানো হয়েছে এসব শপিংমল ও বিপণি বিতানগুলো।

সন্ধ্যার পর থেকেই নিউমার্কেট এলাকার প্রধান সড়ক, গাউসিয়া মার্কেট, এলিফ্যান্ট রোড ও আশপাশের অলিগলিতে মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন। আবার কেউ কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে। এদিকে ব্র্যান্ড শপগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও সাধারণ দোকান ও ফুটপাতের দোকানগুলোতেও মানুষের ভিড় বেশ লক্ষ্য করা গেছে। কেউ দেখছেন, আবার কেউ কিনছেন।

ব্যবসায়ীরা বলছেন, রমজান শুরু হওয়ার পর প্রথম সপ্তাহে তুলনামূলক কম ক্রেতা থাকলেও এখন ধীরে ধীরে ভিড় বাড়ছে। সামনে ঈদ যত ঘনিয়ে আসবে, ততই এই ভিড় আরও বাড়বে বলে আশা করছেন তারা।

এলিফ্যান্ট রোড এলাকার একজন জুতা ব্যবসায়ী বলেন, এবার ক্রেতা সমাগম একটু কম দেখছি। সন্ধ্যার পর থেকে মাত্র তিন জোড়া জুতা বিক্রি করতে পেরেছি। অন্যান্য বছরগুলোতে এমন সময়ে অনেক বেশি ক্রেতা থাকত।

footpath-20260306220230

আরও একজন ব্যবসায়ী বলেন, রোজার শুরুতে বেচাকেনা একটু কম ছিল। তবে গত দুই-তিন দিন ধরে ক্রেতা বাড়তে শুরু করেছে। শুক্রবার হওয়ায় আজ ভিড় আরও বেশি। সামনে ঈদের সপ্তাহে অনেক বেশি বেচাকেনা হবে বলে আশা করছি।

কেনাকাটা করতে আসা ক্রেতারা বলেন, অফিস ও অন্যান্য ব্যস্ততার কারণে আগে কেনাকাটা করতে পারিনি। তাই শুক্রবার ওয়াইফকে নিয়ে মার্কেটে এসেছি। এখনই অনেক ভিড়। সামনে আরও বেশি হবে বলে মনে হচ্ছে।

এদিকে ক্রেতাদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় যানজটও বেড়েছে। বিশেষ করে এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি মোড় ও নিউমার্কেট এলাকার সড়কগুলোতে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। এলিফ্যান্ট রোড মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত যেতে প্রতিটি গাড়িকে অন্তত ১৫ মিনিট এবং সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত যেতে অন্তত ৩০–৩৫ মিনিট সময় ব্যয় করতে হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এসব এলাকায় বেশ ব্যস্ততার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা গেছে। ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মার্কেটগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
গর্ভাবস্থায় অনেক নারী হঠাৎ কিছু বিষয় ভুলে যাওয়ার সমস্যায় পড়েন।
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
কোষ্ঠকাঠিন্য হলেই অনেকের মনে পড়ে ইসবগুলের ভুসির কথা। পানিতে মিশিয়ে খাওয়া পরিচিত এই খাবারটি দীর্ঘদিন ধরে পেট পরিষ্কার রাখতে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইসবগুলের উপকারিতা শুধু কোষ্ঠকাঠিন্য দূর করার মধ্যেই সীমাবদ্ধ নয়।
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
বয়সের ছাপ কমানো থেকে শুরু করে মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ—বিভিন্ন কারণে বোটক্স ব্যবহার করা হয়।
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
রাতে বিছানায় শুয়ে আছেন, কিন্তু পায়ে কেমন যেন অস্বস্তি হচ্ছে।
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
শিয়ালের মাংস খেলে বাতের ব্যথা সারে, তক্ষক খেলে হাঁপানি থেকে যৌনক্ষমতা নানা রোগের চিকিৎসা হয়, আবার জোঁকের তেল নাকি সারিয়ে দেয় বাত-ব্যথা ও বিভিন্ন শারীরিক সমস্যা। বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এমন নানা লোকবিশ্বাস। তবে এসব দাবির পেছনে বৈজ্ঞানিক ভিত্তি কতটা?
শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
আরও পড়ুন
গণঅভ্যুত্থানের প্রতীক ‘শহীদ বীর আবু সাঈদ’: রাশেদ খান
জাতীয় ঈদগাহের পাশে মিলল দুই মরদেহ
প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ