ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রিপোর্ট ঠিক তবু মাথাব্যথার কারণ কী? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ এএম
ছবি: সংগৃহীত

মাথাব্যথা হচ্ছে, কিন্তু রক্তপরীক্ষা কিংবা মস্তিষ্কের এমআরআই রিপোর্ট সবই স্বাভাবিক। তবু সমস্যা কমছে না। এমন পরিস্থিতিতে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে এর পেছনে বড় কোনো রোগ নয়। বরং দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসই নীরব কারণ হিসেবে কাজ করে।

মানসিক চাপ

চিকিৎসকদের মতে, মানসিক চাপ এই ধরনের মাথাব্যথার অন্যতম প্রধান কারণ। কাজের চাপ, ব্যক্তিগত উদ্বেগ কিংবা ঘুমের ঘাটতি। এসবের প্রভাবে স্নায়ুতন্ত্রে চাপ পড়ে। যা ধীরে ধীরে মাথাব্যথায় রূপ নেয়। অনেক সময় মানুষ বুঝতেই পারেন না, এই চাপই শরীরকে অসুস্থ করে তুলছে।

ভুল ভঙ্গিতে দীর্ঘ সময় বসা

আরেকটি বড় কারণ হলো ভুল ভঙ্গিতে দীর্ঘ সময় বসে কাজ করা। কম্পিউটার বা মোবাইলের দিকে ঝুঁকে বসে থাকলে ঘাড় ও কাঁধে অতিরিক্ত চাপ পড়ে। এই চাপ স্নায়ুর মাধ্যমে মাথায় গিয়ে ব্যথা তৈরি করতে পারে।

আরও পড়ুন

অতিরিক্ত স্ক্রিন ব্যবহার

বর্তমান সময়ে অতিরিক্ত স্ক্রিনের ব্যবহারও মাথাব্যথার একটি সাধারণ কারণ হয়ে উঠেছে। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহারে চোখে চাপ পড়ে। এতে ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয় এবং স্নায়ু ক্লান্ত হয়ে পড়ে। যার ফলেও মাথাব্যথা বাড়ে।

অনিয়মিত জীবনযাপন

এছাড়া অনিয়মিত জীবনযাপনও বড় ভূমিকা রাখে। সময়মতো খাবার না খাওয়া, পর্যাপ্ত পানি না পান করা এবং কম ঘুম। এসব অভ্যাস শরীরের ভারসাম্য নষ্ট করে দেয়। যা মাথাব্যথার ঝুঁকি বাড়ায়।

সতর্কতা ও করণীয়

বিশেষজ্ঞরা বলছেন, শুধু রিপোর্ট স্বাভাবিক থাকলেই শরীর সম্পূর্ণ সুস্থ এমনটা ভাবা ঠিক নয়। অনেক সময় শরীর ছোট ছোট লক্ষণের মাধ্যমে সমস্যার ইঙ্গিত দেয়। কিছু ক্ষেত্রে লুকানো রক্তচাপের সমস্যাও মাথাব্যথার কারণ হতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত ঘুম, মানসিক চাপ কমানো, সঠিক ভঙ্গিতে বসা, স্ক্রিনের ব্যবহার সীমিত করা এবং সুষম খাদ্যাভ্যাস মেনে চললে এই ধরনের মাথাব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে দীর্ঘদিন মাথাব্যথা চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
১০ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ
নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, সামনে এলো মূল কারণ 
৬ জেলায় হঠাৎ সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
মাসিককালীন স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করা জরুরি