ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শরীরে ভিটামিনের ঘাটতি বুঝবেন যেভাবে

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ এএম
ছবি: সংগৃহীত

ব্যস্ত জীবন, অস্বাস্থ্যকর খাবার আর মানসিক চাপে অনেকের শরীরে এখন ভিটামিনের ঘাটতি দেখা দিচ্ছে। কিন্তু বেশিরভাগ সময় মানুষ তা বুঝতেই পারেন না। কারণ এই সমস্যাগুলো শুরুতে বড় কোনো অসুখের মতো স্পষ্ট লক্ষণ দেখায় না। বরং শরীর কিছু নীরব সংকেত দেয়। যেগুলো আমরা অনেক সময় গুরুত্ব দিই না।

বিশেষজ্ঞদের মতে, শরীরে ভিটামিনের ঘাটতি হলে কয়েকটি সাধারণ লক্ষণ দেখা দিতে পারে। এসব লক্ষণ দীর্ঘদিন ধরে থাকলে সতর্ক হওয়া জরুরি।

সব সময় ক্লান্ত লাগা

পর্যাপ্ত ঘুমের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগে, তবে শরীরে কিছু ভিটামিনের ঘাটতি থাকতে পারে। বিশেষ করে ভিটামিন বি–১২ এবং ভিটামিন ডি কম থাকলে শরীরে শক্তি কমে যায় এবং কাজ করার ক্ষমতাও হ্রাস পায়।

অতিরিক্ত চুল পড়া

সামান্য চুল পড়া স্বাভাবিক হলেও যদি দীর্ঘদিন ধরে বেশি চুল পড়তে থাকে, তাহলে তা পুষ্টির ঘাটতির ইঙ্গিত হতে পারে। আয়রন, বায়োটিন বা ভিটামিন ডি কম থাকলে চুলের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়।

মুখের কোণে বারবার ঘা

মুখের কোণে ঘা বা ফাটল অনেকেই তেমন গুরুত্ব দেন না। কিন্তু এটি শরীরে বি–জাতীয় ভিটামিনের ঘাটতির লক্ষণ হতে পারে। বিশেষ করে বি–২, বি–৬ এবং বি–১২ কম থাকলে এমন সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন

হাতে-পায়ে ঝিনঝিন অনুভূতি

হাতে বা পায়ে কাঁটা ফোটার মতো অনুভূতি হলে সেটিও অবহেলা করা উচিত নয়। এটি স্নায়ুর সমস্যার লক্ষণ হতে পারে। যা অনেক সময় ভিটামিন বি–১২ এর ঘাটতির কারণে দেখা দেয়।

ফ্যাকাশে ত্বক ও দুর্বল নখ

ত্বক অস্বাভাবিকভাবে ফ্যাকাশে হয়ে গেলে বা নখ সহজেই ভেঙে গেলে সেটিও শরীরে পুষ্টির ঘাটতির ইঙ্গিত হতে পারে। বিশেষ করে আয়রন, ফলিক উপাদান ও ভিটামিন সি কম থাকলে এমন সমস্যা দেখা দেয়।

বিশেষজ্ঞদের পরামর্শ, এসব লক্ষণ দীর্ঘদিন থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি প্রতিদিনের খাবারে শাকসবজি, ফল, ডাল ও পুষ্টিকর খাবার রাখলে শরীর প্রয়োজনীয় ভিটামিন পেতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
চেহারা দেখেই বুঝবেন শরীরে ভিটামিনের ঘাটতি, জানুন কীভাবে