ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ ও সুস্থ জীবন চাই? আজই শুরু করুন বাগান করা! 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি: সংগৃহীত

নীরব জীবন, একাকীত্ব আর স্মৃতিভ্রষ্টতার অন্ধকার—এই ছিল নরওয়ের বাসিন্দা মারিয়ান রগস্টাডের বাস্তবতা। দীর্ঘদিন বিদেশে কাজ করার পর দেশে ফিরে তিনি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন। কিন্তু জীবনে নতুন মোড় আসে যখন তিনি একটি খামারভিত্তিক সেবাকেন্দ্রে যোগ দেন। সেখানেই বাগানের কাজ, গাছপালা আর প্রাণীর সঙ্গ তাকে আবার ফিরিয়ে আনে জীবনের ছন্দে।

বিশেষজ্ঞরা বলছেন, বাগান করা শুধু শখ নয়—এটি শরীর ও মনের জন্য এক শক্তিশালী উপকারী অভ্যাস। নিয়মিত মাটির কাজ করলে শরীর সচল থাকে, মন ভালো থাকে, আর মানসিক চাপ কমে যায়। এমনকি এটি স্মৃতিলোপের ঝুঁকিও কমাতে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত বাগান করেন, তাদের চিন্তাশক্তি ও স্মৃতিশক্তি তুলনামূলকভাবে ভালো থাকে। বয়স বাড়লেও তাদের মস্তিষ্ক সক্রিয় থাকে। কারণ বাগান করার সময় মানুষ নতুন কিছু শেখে, সমস্যা সমাধান করে এবং সৃষ্টিশীল কাজে যুক্ত থাকে। যা মস্তিষ্ককে সচল রাখে।

আরও পড়ুন

আরও জানা গেছে, প্রতিদিন বাগানের কাজ করলে স্মৃতিভ্রষ্টতার ঝুঁকি প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত কমতে পারে। শুধু তাই নয়, হৃদরোগের ঝুঁকি কমানো, শরীরের শক্তি বাড়ানো এবং হাড় মজবুত রাখতেও বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞরা এটিকে প্রকৃতির চিকিৎসা বলছেন। প্রকৃতির মাঝে সময় কাটালে মনোযোগ বাড়ে, উদ্বেগ কমে এবং শরীর-মন দুটোই সুস্থ থাকে। এমনকি গাছপালা দেখা, পাখির ডাক শোনা বা মাটির গন্ধ নেওয়াও মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে।

বাগানের আরেকটি বড় উপকার হলো, এটি মানুষকে একা থাকতে দেয় না। একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়, অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। বিশেষ করে যারা মানসিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি আরও বেশি উপকারী।

রগস্টাড এখন সপ্তাহে কয়েক দিন খামারে সময় কাটান। গাছ লাগান, প্রাণীদের যত্ন নেন—আর এই ছোট ছোট কাজেই খুঁজে পান সুখ। তিনি বলেন, ঘরে বসে থাকার চেয়ে প্রকৃতির মধ্যে থাকা অনেক ভালো।

বিশেষজ্ঞদের বার্তা তাই পরিষ্কার, দীর্ঘ ও সুস্থ জীবন চাইলে, মাটির কাছাকাছি থাকুন। বাগান করুন, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করুন। এখানেই লুকিয়ে আছে ভালো থাকার সহজ পথ।

সূত্র: বিবিসি বাংলা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
বেতন ও বোনাসের টাকা নিয়ে ফেরার পথে ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই
ফরিদপুরে আমের বাগান বাড়লেও কমছে দেশীয় ফলের গাছ
ঢাকার তাপমাত্রা কমাতে ছাদবাগান-ভার্টিকেল গার্ডেনিংয়ে জোর বিশেষজ্ঞদের
প্রধানমন্ত্রীর রেইনকোট উপহারে চা-বাগানে আনন্দ-উচ্ছ্বাস