ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ঘরে পোষা প্রাণী কী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম
ছবি: সংগৃহীত

ঘরে কুকুর-বিড়াল থাকলে কি সত্যিই মানুষ বেশি সুস্থ থাকে? নতুন এক গবেষণা বলছে, বিষয়টি শুধু ভালোবাসা নয়, স্বাস্থ্যের সঙ্গেও গভীরভাবে জড়িত। বিশেষ করে ছোটবেলা থেকে পোষা প্রাণীর সঙ্গে বড় হওয়া মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হতে পারে।

গবেষণায় যা জানা গেল

গবেষণায় দেখা গেছে, যারা ছোটবেলা থেকে প্রাণীর সংস্পর্শে থাকে, তাদের শরীরে নানা ধরনের উপকারী জীবাণুর সঙ্গে পরিচয় তৈরি হয়। এই জীবাণুগুলো শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ফলে হাঁপানি, চুলকানি বা অ্যালার্জির ঝুঁকি কমে যেতে পারে।

কেন এমন হয়

পোষা প্রাণীর শরীর থেকে কিছু অণুজীব মানুষের শরীরে অল্প সময়ের জন্য এলেও, তা শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে। এতে শরীর শেখে কীভাবে ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে হয়। ফলে ভবিষ্যতে রোগের ঝুঁকি কমে।

আরও পড়ুন

শিশুদের ক্ষেত্রে প্রভাব বেশি

বিশেষজ্ঞরা বলছেন, জীবনের প্রথম কয়েক বছরে শিশু যদি পোষা প্রাণীর সঙ্গে বড় হয়, তাহলে তার শরীরের প্রতিরোধ ক্ষমতা আরও ভালোভাবে গড়ে ওঠে। এতে অ্যালার্জি ও ত্বকের সমস্যার ঝুঁকি কমতে পারে।

সব ক্ষেত্রে একই ফল নয়

তবে সবার ক্ষেত্রে একই ফল নাও হতে পারে। যাদের আগে থেকেই ত্বকের সমস্যা বা অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে পোষা প্রাণী উল্টো সমস্যা বাড়াতেও পারে। তাই সতর্ক থাকা জরুরি।

আরও কিছু উপকার

পোষা প্রাণী শুধু শরীর নয়, মনও ভালো রাখে। তাদের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমে, মানুষ বেশি সক্রিয় থাকে, বাইরে হাঁটাহাঁটি বাড়ে। যা সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।

পোষা প্রাণী শুধু সঙ্গী নয়, সুস্থ জীবনের এক নীরব সহায়কও হতে পারে। তবে সঠিক যত্ন, পরিচ্ছন্নতা ও সচেতনতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: বিবিসি বাংলা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
প্রাণ খুলে হাসছেন, অথচ হঠাৎ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন
রান্নার প্রস্তুতি নিতে গিয়ে পেঁয়াজ কাটতে হয় প্রায় প্রতিদিনই।
পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
সকালের শুরুতে এক কাপ চা, বিকেলে ক্লান্তি দূর করতে আবারও চায়ের কাপে চুমুক—এমন অভ্যাস অনেকেরই।
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করা, অবসর সময়ে সোফায় গা এলিয়ে মুঠোফোন দেখা কিংবা শারীরিক পরিশ্রম না করা—আধুনিক জীবনে এমন অভ্যাস অনেকেরই।
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
আরও পড়ুন
বিশ্বকাপে পোষা প্রাণীর জন্য আসছে ফ্যাশন জার্সি, দাম কত