ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আপনার পেটে কেন কথা থাকে না, জেনে নিন কারণ 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

মনে কোনও কথা গোপন রাখার প্রতিশ্রুতি দিলেও অনেক সময় সেই কথা চেপে রাখা কঠিন হয়ে পড়ে। শুরুতে মনে হয়, কাউকে বলা যাবে না। কিন্তু কিছু সময় পরই ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। তখন অনেকেই বাধ্য হয়ে অন্য কাউকে বলে ফেলেন। আর সেখান থেকেই আবার শুরু হয় নতুন করে গোপন রাখার চক্র।

বিশেষজ্ঞদের মতে, গোপন কথা চেপে রাখা শুধু একটি সাধারণ অভ্যাস নয়, এটি মানসিক চাপও তৈরি করে। মনে এক ধরনের অদৃশ্য বোঝা তৈরি হয়। যা ধীরে ধীরে অস্বস্তি বাড়ায়। তখন অনেকেই মনে করেন, কথা বলে ফেললেই হালকা লাগবে।

মনোবিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, মানুষের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব কাজ করে। একদিকে থাকে কথা প্রকাশ করার ইচ্ছা, অন্যদিকে থাকে গোপন রাখার বাধ্যবাধকতা। এই টানাপড়েন থেকেই তৈরি হয় উদ্বেগ, অস্বস্তি এবং অপরাধবোধ। ফলে অনেক সময় মানুষ আর চেপে রাখতে না পেরে কথাটি বলে ফেলেন।

আরও পড়ুন

আরও দেখা যায়, কিছু গোপন বিষয় বারবার মনে ঘুরতে থাকে। এতে দৈনন্দিন কাজেও মনোযোগ কমে যায় এবং মানসিক চাপ বাড়ে। তখন অনেকের কাছে গোপন রাখা যেন আরও কঠিন হয়ে ওঠে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, সব কথা সবাইকে বলা ঠিক নয়। আবেগের বশে কিছু কথা প্রকাশ করলে সম্পর্কেও সমস্যা তৈরি হতে পারে। তাই কার কাছে, কতটা বলা উচিত—এ বিষয়টি বোঝা জরুরি।

গোপন রাখা এবং তা প্রকাশ করার মধ্যে ভারসাম্য রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্বাসযোগ্য কারও সঙ্গে কথা ভাগ করে নিলে যেমন মন হালকা হতে পারে, তেমনি কিছু বিষয় নিজের মধ্যেই রেখে দেওয়া সম্পর্ক ও পরিস্থিতির জন্য নিরাপদ হতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ
আজ ৬ নভেম্বর, বিশ্ব চিৎকার বন্ধ দিবস। রাগ, ক্ষোভ কিংবা মতবিরোধের সময় চিৎকারের পরিবর্তে ধৈর্য, সহনশীলতা ও শান্তিপূর্ণ যোগাযোগের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে দিবসটি পালিত হয়।
বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
প্রাণ খুলে হাসছেন, অথচ হঠাৎ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন
রান্নার প্রস্তুতি নিতে গিয়ে পেঁয়াজ কাটতে হয় প্রায় প্রতিদিনই।
পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
সকালের শুরুতে এক কাপ চা, বিকেলে ক্লান্তি দূর করতে আবারও চায়ের কাপে চুমুক—এমন অভ্যাস অনেকেরই।
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করা, অবসর সময়ে সোফায় গা এলিয়ে মুঠোফোন দেখা কিংবা শারীরিক পরিশ্রম না করা—আধুনিক জীবনে এমন অভ্যাস অনেকেরই।
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
আরও পড়ুন
গোপন কথা চেপে রাখাতে বাড়ছে মানসিক চাপ?