ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ট্রাফিক সিগন্যাল বাতির রঙ লাল-হলুদ-সবুজ হয় কেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:৪৫ এএম

রাজধানীর রাস্তায় যানজট যেন নিত্যদিনের সঙ্গী। কিন্তু সেই ব্যস্ত সড়কে চলার সময় সবার চোখই থাকে ট্রাফিক সিগন্যালে থাকা লাল, হলুদ ও সবুজ বাতির দিকে। কখনও কি ভেবে দেখেছেন—কেন ঠিক এই তিনটি রঙই ব্যবহার করা হয়?

শুরুটা ছিল বিশৃঙ্খলা থেকে

বিশ শতকের শুরুতে শহরগুলোতে গাড়ির সংখ্যা দ্রুত বাড়তে থাকে। একই রাস্তায় চলত ট্রেন, ঘোড়ার গাড়ি, বাইসাইকেল ও পথচারী। ফলে দুর্ঘটনাও বাড়তে থাকে। তখন রাস্তা নিয়ন্ত্রণ করতেন পুলিশ, হাতের ইশারায়। পরে প্রয়োজন পড়ে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা।

কেন এই তিন রঙ ব্যবহার হয়-

লাল রঙ

লাল মানে বিপদ বা থামো। এটি মানুষের দৃষ্টি দ্রুত আকর্ষণ করে এবং সতর্ক সংকেত দেয়। দূর থেকেও সহজে দেখা যায় বলে এটি থামার সংকেত হিসেবে ব্যবহার করা হয়।

আরও পড়ুন

সবুজ রঙ

সবুজ মানে চলতে পারো বা নিরাপদ। আগে সাদা আলো ব্যবহার হলেও পরে বিভ্রান্তি এড়াতে সবুজ রঙ চালু করা হয়। চোখও এই রঙ সহজে চিনতে পারে।

হলুদ রঙ

হলুদ মানে সতর্ক হও। এটি জানিয়ে দেয় যে সিগন্যাল শিগগিরই পরিবর্তন হবে। দুর্ঘটনা কমাতে এই সতর্ক সংকেত যুক্ত করা হয়।

ইতিহাসের শুরু কোথায়

১৮৬৮ সালে লন্ডনে প্রথম ট্রাফিক সিগন্যাল চালু হয়। তখন গ্যাস বাতি ও হাতের সংকেত ব্যবহার করা হতো। পরে ১৯১২ সালে যুক্তরাষ্ট্রে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক বাতি তৈরি হয়। এরপর ধীরে ধীরে আধুনিক তিন রঙের সিগন্যাল ব্যবস্থা চালু হয়।

বর্তমান ট্রাফিক সিগন্যাল শুধু যান চলাচল নিয়ন্ত্রণই করে না, বরং দুর্ঘটনা কমিয়ে সড়ককে নিরাপদ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
রঙিন টিকটিকির নতুন প্রজাতি আবিষ্কার
রিও সিনেমার সেই নীল পাখি কি সত্যিই বিলুপ্ত
যে গোলাপি কেকের প্রেমে মশগুল বিশ্বখ্যাত স্টাইল আইকনরা
হেরাথের ১৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মিরাজ