ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিপদ এড়াতে মোবাইলে চোখ রেখে নয়, রাস্তা পার হবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

হাঁটার সময় মোবাইল ফোনে চোখ আটকে রাখা এখন অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে ব্যস্ত সড়ক পার হওয়ার সময়ও অনেকে মেসেজ, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা ভিডিও দেখায় ব্যস্ত থাকেন। কিন্তু এই ছোট্ট অসতর্কতাই বড় দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, সড়ক পারাপারের সময় সম্পূর্ণ মনোযোগ থাকা উচিত রাস্তার দিকেই। মোবাইলে ব্যস্ত থাকলে যানবাহনের গতি, সিগন্যাল, হর্ন বা আশপাশের বিপদের সংকেত অনেক সময় ঠিকভাবে বোঝা যায় না। এতে এক মুহূর্তের ভুলেই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।

ট্রাফিক পুলিশের নির্দেশনাতেও রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করেও সড়ক পার হওয়াকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে, কারণ এতে চারপাশের শব্দ শোনা যায় না।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে “ডিজিটাল মনোযোগ বিচ্যুতি” সড়ক দুর্ঘটনার একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠছে। শুধু পথচারী নয়, অনেক সময় চালকেরাও মোবাইল ব্যবহারের কারণে মনোযোগ হারান। যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

এছাড়া গবেষণায় দেখা গেছে, মোবাইলে ব্যস্ত থাকলে মানুষের প্রতিক্রিয়া জানানোর গতি কমে যায় এবং হঠাৎ বিপদ এড়ানোর সক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। ফলে ব্যস্ত রাস্তা, মোড় বা সিগন্যাল পার হওয়ার সময় ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।

সংশ্লিষ্টদের মতে, শিশু ও কিশোরদের মধ্যে এই অভ্যাস আরও বেশি দেখা যাচ্ছে। যা ভবিষ্যতে সড়ক নিরাপত্তার জন্য বড় উদ্বেগ তৈরি করতে পারে।

তাদের পরামর্শ, সড়ক পার হওয়ার আগে দুই পাশ ভালোভাবে দেখে নেওয়া, দ্রুত কিন্তু সতর্কভাবে পার হওয়া এবং অবশ্যই মোবাইল ফোন পকেটে রাখা উচিত। জরুরি প্রয়োজনে রাস্তার এক পাশে দাঁড়িয়ে তারপর ফোন ব্যবহার করাই নিরাপদ।

নিরাপদ চলাচলের জন্য ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়েও সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
এবার বাবর আজমদের ফোন জব্দ করল পিসিবি
দীর্ঘক্ষণ ফোন ব্যবহারেই কী মস্তিষ্কে টিউমার হয়