ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রোদে ত্বক পুড়ে গেলে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
রোদে ত্বক পুড়ে গেলে ঘরোয়া যত্নেই মিলবে আরাম । ছবি: সংগৃহীত

তীব্র রোদে নিয়মিত বাইরে বের হলে অনেকেরই ত্বক পুড়ে যায়। সুরক্ষার জন্য নানা ধরনের প্রসাধনী ব্যবহার করলেও অনেক সময় রোদে পোড়া দাগ এড়ানো যায় না। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমে যায়, জ্বালাপোড়া শুরু হয় এবং কালচে দাগও দেখা দিতে পারে। তবে ঘরে থাকা কিছু সাধারণ উপাদান ব্যবহার করেই এই সমস্যা অনেকটা কমানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, রোদে ত্বক পুড়ে গেলে প্রথমেই ত্বককে ঠান্ডা রাখা জরুরি। এ ক্ষেত্রে ঘৃতকুমারী বেশ উপকারী। ঘৃতকুমারী দিয়ে বরফ তৈরি করে নিয়মিত ত্বকে ব্যবহার করলে জ্বালাভাব কমে এবং ত্বক আরাম পায়।

ত্বকে জ্বালাপোড়া হলে আপেলের ভিনেগারের সঙ্গে পরিমাণমতো পানি মিশিয়ে পরিষ্কার কাপড়ে ভিজিয়ে আক্রান্ত স্থানে ব্যবহার করা যেতে পারে। চাইলে স্প্রে বোতলে ভরে প্রয়োজনমতো ব্যবহার করাও সম্ভব।

আরও পড়ুন

মধুও রোদে পোড়া ত্বকের জন্য উপকারী। এর জীবাণুনাশক গুণ ত্বকের ক্ষতিগ্রস্ত অংশকে আরাম দেয়। আক্রান্ত স্থানে মধু লাগিয়ে আলতোভাবে গজ দিয়ে ঢেকে রাখলে স্বস্তি মিলতে পারে।

চা তৈরির পর ব্যবহৃত কালো চায়ের থলে ফ্রিজে ঠান্ডা করে রোদে পোড়া ত্বকে ব্যবহার করলে জ্বালাভাব কমে। একই সঙ্গে ত্বকও কিছুটা শীতল অনুভূত হয়।

আলুর রসও রোদে পোড়া দাগ কমাতে সহায়ক। সরাসরি আলুর রস ত্বকে লাগানো যায়। আবার পাতলা করে কাটা আলুও দাগের ওপর ব্যবহার করা যেতে পারে। এটি ত্বককে আরাম দেওয়ার পাশাপাশি কালচে ভাব কমাতেও সাহায্য করে।

রোদে পোড়া ত্বকের যত্নে কয়েকটি ঘরোয়া মিশ্রণও ব্যবহার করা যেতে পারে। টমেটো, চালের গুঁড়া ও চিনি একসঙ্গে মিশিয়ে আলতোভাবে ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হতে পারে এবং ত্বক উজ্জ্বল দেখায়।

এছাড়া চিনি, গ্লিসারিন ও লেবুর রস মিশিয়ে তৈরি মিশ্রণ সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ত্বকের কালচে ভাব কমতে পারে। একইভাবে লেবু বা কমলার শুকনো খোসার গুঁড়ার সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে তৈরি পেস্টও রোদে পোড়া ত্বকে ব্যবহার করা যায়।

কলা, লেবুর রস ও দুধের মিশ্রণ ১৫ মিনিট ত্বকে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেললেও উপকার মিলতে পারে। পাশাপাশি টক দই ও মধুর মিশ্রণ এক দিন পরপর ব্যবহার করলে রোদে কালচে হয়ে যাওয়া ত্বকের যত্নে ভালো ফল পাওয়া যায়।

শসার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিয়মিত ব্যবহার করলেও রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, রোদে পোড়া ত্বকের যত্নে ঘরোয়া উপায় ব্যবহার করার পাশাপাশি তীব্র রোদে বের হওয়ার আগে ত্বকের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এতে ত্বক সুস্থ থাকবে এবং রোদে পোড়া দাগের ঝুঁকিও অনেকটাই কমবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
সিরাম ছাড়াই ত্বকের টানটান ভাব ধরে রাখার উপায়
মুখের দাগছোপ দূর করে ত্বক হবে উজ্জ্বল, ঘরেই বানান ৪ প্যাক
বর্ষায় ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না
পাট গুদামসহ ১০ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি