ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চোখের নিচে ফোলাভাব বা কালো দাগ? সঠিক আন্ডার আইক্রিমেই লুকিয়ে আছে সমাধান

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত

চোখের চারপাশের ত্বক মুখের সবচেয়ে নরম আর সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর একটি। এই পাতলা ত্বকে প্রাকৃতিক তেল বা সেবামও থাকে খুবই কম, তাই একটু অবহেলা হলেই সেখানে দেখা দেয় শুষ্কতা, কালচে দাগ, বলিরেখা কিংবা ফোলাভাব। ব্যস্ত জীবন, কম ঘুম আর মানসিক চাপের ভারে সবচেয়ে আগে ক্লান্তির ছাপ পড়ে এই চোখের নিচেই—যেন মুখের সৌন্দর্যের আয়নাতেই ধরা পড়ে যায় পুরো দিনের ক্লান্ত গল্প।

অনেকেই চোখের যত্নে শসা বা টি-ব্যাগ ব্যবহার করলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান নয়। তাই বিশেষজ্ঞদের মতে, সঠিক আন্ডার আইক্রিম ব্যবহারই সবচেয়ে কার্যকর উপায়।

বিশেষজ্ঞরা বলছেন, চোখের সমস্যার ধরন অনুযায়ী আন্ডার আইক্রিম বেছে নেওয়া জরুরি। একই ক্রিম সবার জন্য কার্যকর নাও হতে পারে।

আন্ডার আইক্রিম কেনার সময় যেসব বিষয় মাথায় রাখা জরুরি

কালো দাগ বা ডার্ক সার্কেল

চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল থাকলে ভিটামিন সি, নিয়াসিনামাইড, কোজিক অ্যাসিড বা লিকোরাইস রুট সমৃদ্ধ আন্ডার আইক্রিম ব্যবহার করা ভালো। এগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

আরও পড়ুন

ফোলাভাব

চোখের নিচে ফোলাভাব থাকলে ক্যাফেইন, গ্রিন টি বা পেপটাইড যুক্ত আন্ডার আইক্রিম উপকারী হতে পারে। পাশাপাশি অতিরিক্ত জাঙ্ক ফুড এড়িয়ে চলার পরামর্শও দেন বিশেষজ্ঞরা।

বলিরেখা

বয়সজনিত বলিরেখা দূর করতে রেটিনল ও পেপটাইড সমৃদ্ধ আন্ডার আইক্রিম কার্যকর ভূমিকা রাখে। এটি ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে।

ত্বক শুষ্ক বা সংবেদনশীল

অন্যদিকে যাদের ত্বক শুষ্ক বা সংবেদনশীল, তাদের জন্য হাইলুরনিক অ্যাসিড, সেরামাইড বা স্কোয়ালেনযুক্ত আন্ডার আইক্রিম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, সঠিক উপাদান ও ত্বকের ধরন বুঝে আন্ডার আইক্রিম ব্যবহার করলে চোখের চারপাশের ক্লান্তি, কালি ও ফোলাভাব অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
মোবাইল-কম্পিউটারে চোখ ক্লান্ত? আরাম পেতে মানুন এই ৪ উপায়
বর্ষায় কেন বাড়ে চোখের ছোঁয়াচে রোগ, জানুন জরুরি সতর্কতা 
কয়েক সেকেন্ড চোখে ঝাপসা দেখছেন? অবহেলা করলেই হতে পারে প্রাণঘাতী বিপদ
বিশেষ উপায়ে চোখের যত্ন নিলে সহজে পড়বে না ছানি