ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শক্ত ও সুন্দর নখ পেতে ঘরোয়া টোটকাতেই আছে জাদু

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:১৩ এএম
ছবি: সংগৃহীত

নখ ভেঙে যাওয়া বা পাতলা হয়ে যাওয়ার সমস্যা এখন অনেকেরই নিত্যসঙ্গী। নেইল আর্ট, জেল পলিশ বা অ্যাক্রিলিক নখ ব্যবহার করতে গিয়ে অনেক সময় নখ আরও দুর্বল হয়ে পড়ে। আবার বারবার বাসন ধোয়া, ডিটারজেন্টের ব্যবহার, ধুলো-ময়লা এবং বারবার হাত ধোয়ার কারণে নখের স্বাভাবিক আর্দ্রতা কমে গিয়ে তা ভঙ্গুর হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, শুধু বাইরের কারণই নয়, শরীরের ভেতরের ঘাটতিও নখ দুর্বল হওয়ার বড় কারণ হতে পারে। যেমন আয়রনের অভাব, প্রোটিনের ঘাটতি, পর্যাপ্ত পানি না খাওয়া বা ভিটামিনের ঘাটতি। এসবের কারণে নখ সহজেই ফেটে যায়, ভেঙে যায় বা বাড়তে সমস্যা হয়।

রান্নাঘরের ফেলে দেওয়া জিনিসেই মিলতে পারে সমাধান

নখের এই সমস্যার সহজ সমাধান হতে পারে একটি সাধারণ ঘরোয়া উপাদান— রাইস ওয়াটার বা ভাতের মাড়। প্রতিদিন রান্নার পর যেটি অনেকেই ফেলে দেন, সেটিই নখের যত্নে কার্যকর হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

চাল ভিজিয়ে বা সেদ্ধ করার পর যে স্টার্চযুক্ত পানি থাকে, সেটিই রাইস ওয়াটার। এতে থাকে অ্যামিনো অ্যাসিড, খনিজ উপাদান, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ইনোসিটল নামের উপাদান, যা নখকে ধীরে ধীরে মজবুত করতে সাহায্য করতে পারে।

নিয়মিত ব্যবহার করলে নখের শুষ্কতা কমে এবং ওপরের স্তর তুলনামূলকভাবে মসৃণ হয়। তবে একবার ব্যবহারেই বড় পরিবর্তন দেখা যাবে না, এটি ধীরে ধীরে কাজ করে।

আরও পড়ুন

কীভাবে ব্যবহার করবেন

আধা কাপ চাল ভালোভাবে ধুয়ে ১ থেকে ২ কাপ পানিতে প্রায় ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। পানি ঘোলাটে হলে সেটি ছেঁকে একটি পাত্রে নিন। এটিই রাইস ওয়াটার।

এবার নখ ১০ থেকে ১৫ মিনিট সেই পানিতে ভিজিয়ে রাখুন। পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। চাইলে শেষে নারকেল তেল বা কিউটিকল অয়েল ব্যবহার করা যেতে পারে। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যেতে পারে।

শুধু রাইস ওয়াটার নয়, বদলাতে হবে অভ্যাসও

নখ দিয়ে বোতল খোলা, শক্ত কিছু খোঁচানো বা স্টিকার তোলার অভ্যাস নখকে আরও দুর্বল করে। এসব থেকে দূরে থাকা জরুরি।

বাসন বা পরিষ্কার কাজের সময় গ্লাভস ব্যবহার করলে ডিটারজেন্টের ক্ষতি কমে। পাশাপাশি কিউটিকল নিয়মিত ময়েশ্চারাইজ করা দরকার।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নেইল পলিশ খুঁটে তোলা উচিত নয়। এতে নখের ওপরের স্তর নষ্ট হয়ে যায়।

ভেতর থেকে যত্ন

নখ মূলত কেরাটিন নামের প্রোটিন দিয়ে তৈরি। তাই ডিম, ডাল, বাদাম, বীজ, পনির ও প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। পর্যাপ্ত পানি পান করাও নখ সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নখের যত্নে তাই শুধু প্রসাধনী নয়, বরং ঘরোয়া সহজ উপাদান ও সঠিক অভ্যাসই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন
বারবার নখ ভেঙে গেলে কী করবেন 
নখ দেখেই জানা যাবে অসুস্থতার খবর
শরীরের অভ্যন্তরীণ সমস্যা জানায় হাতের নখ