ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফিটকিরিতেই মিলবে তেলতেলে ত্বক ও ব্রণের সমস্যার সমাধান

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১১:১৬ পিএম
ছবি: সংগৃহীত

তক্বের যত্নে ঘরোয়া উপাদানের ব্যবহার নতুন কিছু নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে নানা প্রাকৃতিক উপাদান ত্বকের বিভিন্ন সমস্যায় কাজে লাগানো হচ্ছে। তেমনই একটি পরিচিত উপাদান হলো ফিটকিরি। দাড়ি কাটার পর সংক্রমণ এড়াতে ফিটকিরি ব্যবহারের চল বহু পুরোনো। তবে কেবল এতেই সীমাবদ্ধ নয় এর ব্যবহার।

বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়মে ব্যবহার করলে ফিটকিরি ত্বকের তেলতেলে ভাব কমাতে এবং ব্রণের সমস্যা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

ব্রণ ও জীবাণুতে কার্যকর

ফিটকিরির অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের জীবাণু ধ্বংসে সাহায্য করে। ব্রণ বা ফুসকুড়ির ওপর ফিটকিরি গুঁড়ো সামান্য পানির সঙ্গে মিশিয়ে লাগালে প্রদাহ কমে এবং ব্রণ শুকাতে সহায়তা করে।

তেলতেলে ত্বকের ক্ষেত্রে এটি অতিরিক্ত তেল শোষণ করে ত্বক পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে।

প্রাকৃতিক টোনার হিসেবে

ফিটকিরি প্রাকৃতিক টোনার হিসেবেও কাজ করে। নিয়মিত ও পরিমিত ব্যবহারে ত্বকের লোমকূপ সংকুচিত হতে পারে, ফলে ত্বক টানটান দেখায়। শেভিং বা ওয়াক্সিংয়ের পর ফিটকিরি ব্যবহার করলে জ্বালা ও লালচেভাব কমে।

আরও পড়ুন

ছোটখাটো কাটাছেঁড়ার ক্ষেত্রে এটি রক্তপাত বন্ধ করতে সহায়ক এবং সংক্রমণের ঝুঁকিও কমায়।

কীভাবে ব্যবহার করবেন

এক টুকরো পরিষ্কার ফিটকিরি সামান্য পানিতে ভিজিয়ে নিন। এরপর ভেজা ফিটকিরি বা সেই পানি মুখ বা প্রয়োজনীয় স্থানে হালকা করে লাগানো যায়।

চাইলে ফিটকিরি গুঁড়ো করে গোলাপজলের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তবে সপ্তাহে এক থেকে দুই বারের বেশি নয়।

সতর্কতা জরুরি

ফিটকিরি ত্বক শুষ্ক করে দিতে পারে। তাই শুষ্ক ও সংবেদনশীল ত্বকে অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা ভালো। প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করা উচিত। চোখের আশপাশে বা খোলা ক্ষতে ফিটকিরি ব্যবহার না করাই নিরাপদ।

ত্বকের সমস্যা দীর্ঘদিন স্থায়ী হলে বা ব্যবহার শেষে জ্বালা, র‍্যাশ কিংবা চুলকানি দেখা দিলে ঘরোয়া উপায় বাদ দিয়ে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই শ্রেয়।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আজ 
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য শনাক্তে এআই প্ল্যাটফর্ম তৈরি করছে ডিআইইউ
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত