ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঘরের বাতাস পরিষ্কার রাখার সেরা ৩ ইনডোর প্লান্ট

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১১:৫৭ এএম
ঘরের বাতাস পরিষ্কার রাখার সেরা ৩ ইনডোর প্লান্ট। ছবি: সংগৃহীত

ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বাতাসকে কিছুটা পরিষ্কার রাখতেও সাহায্য করতে পারে গাছপালা। আধুনিক অন্দরসজ্জায় সবুজ গাছ এখন শুধু শোভাবর্ধন নয়, বরং স্বাস্থ্য ও স্বস্তির প্রতীক হিসেবেও জায়গা করে নিয়েছে।

তবে প্রশ্ন থেকেই যায়—ঘরের বাতাস সবচেয়ে ভালোভাবে পরিষ্কার করে কোন ইনডোর প্লান্ট বা গাছ?

নাসার গবেষণার চমকপ্রদ তথ্য

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ১৯৮৯ সালে একটি গবেষণায় দেখায়, নির্দিষ্ট কিছু ইনডোর গাছ সীমিত ও বন্ধ পরিবেশে বাতাসের ক্ষতিকর গ্যাস কমাতে পারে।

গবেষণায় দেখা যায়, কার্বন মনোক্সাইড, বেনজিন ও ফরমালডিহাইডের মতো ক্ষতিকর গ্যাস কমাতে বিভিন্ন গাছ ভিন্ন ভিন্নভাবে কাজ করে।

একটি পরীক্ষায় দেখা যায়—

  • স্পাইডার প্লান্ট কার্বন মনোক্সাইড কমাতে সবচেয়ে কার্যকর
  • ফিলোডেনড্রন ফরমালডিহাইড দূর করতে বেশি সক্ষম
  • জারবেরা ডেইজি বেনজিন কমাতে সাহায্য করে

তবে এই পরীক্ষাগুলো ছিল সম্পূর্ণ বন্ধ পরিবেশে, যা বাস্তব ঘরের পরিবেশের সঙ্গে পুরোপুরি মিল নয়।

আরও পড়ুন

বাস্তব ঘরে গাছ কতটা কার্যকর

গবেষকরা বলছেন, বাস্তব ঘরে গাছ বাতাস কিছুটা পরিষ্কার করতে পারে, আর্দ্রতা বাড়াতে সাহায্য করে এবং মানসিক প্রশান্তি দেয়। তবে শুধু গাছের ওপর নির্ভর করে ঘরের বাতাস সম্পূর্ণভাবে বিশুদ্ধ করা সম্ভব নয়।

বাতাস ভালো রাখতে নিয়মিত জানালা খুলে বাতাস চলাচল নিশ্চিত করা এবং প্রয়োজনে আধুনিক যন্ত্র ব্যবহার করাই সবচেয়ে কার্যকর উপায়।

ঘরের বাতাস ভালো রাখার সেরা ৩ গাছ বা ইনডোর প্লান্ট

১. স্পাইডার প্লান্ট

লম্বা পাতার এই গাছ ঘরের বাতাসে থাকা কিছু ক্ষতিকর উপাদান কমাতে সাহায্য করে। এর ছোট ছোট চারা গাছ দেখতে আরও আকর্ষণীয় করে তোলে।

spider-plant
স্পাইডার প্লান্ট

২. ফিলোডেনড্রন

হৃদয় আকৃতির পাতার এই গাছ সহজে ঘরের ভেতরে বেঁচে থাকে। ফরমালডিহাইড নামের ক্ষতিকর গ্যাস কমাতে এটি বিশেষভাবে কার্যকর।

grow-philodendron-houseplants
ফিলোডেনড্রন

৩. জারবেরা ডেইজি

রঙিন ও উজ্জ্বল ফুলের এই গাছ ঘরের সৌন্দর্য বাড়ায় এবং কিছু বিষাক্ত উপাদান কমাতেও ভূমিকা রাখে।

gerbera-daisy
জারবেরা ডেইজি

গাছ শুধু ঘরকে সুন্দরই করে না, বরং মানসিক প্রশান্তি ও স্বস্তির অনুভূতিও দেয়। তবে গবেষণা বলছে, গাছের পাশাপাশি সঠিক বাতাস চলাচলই ঘরের পরিবেশকে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
ঘরের বাতাসেই ঘুরছে অদৃশ্য কণা, ঝুঁকিতে শরীর