ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মশা কামড়ালে চুলকানি কমাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম
মশা কামড়ালে চুলকানি কমাবেন যেভাবে । ছবি: সংগৃহীত

বর্ষা এলেই বাড়ে মশার উপদ্রব। আর মশার কামড়ের পর শুরু হয় অসহ্য চুলকানি, জ্বালাপোড়া ও অস্বস্তি। অনেকের ক্ষেত্রে কয়েক ঘণ্টা, আবার কারও ক্ষেত্রে কয়েক দিন পর্যন্ত এই সমস্যা থাকে। তবে কেন এমন হয়, আর কী করলে দ্রুত আরাম মিলতে পারে—জেনে রাখা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, মশা কামড়ানোর সময় শুধু রক্তই খায় না, ত্বকের ভেতরে নিজের লালাও প্রবেশ করায়। এই লালায় থাকা কিছু উপাদানকে শরীর ক্ষতিকর হিসেবে শনাক্ত করে। তখন শরীর থেকে একটি বিশেষ রাসায়নিক পদার্থ বের হয়, যার কারণে কামড়ের জায়গায় লালচে ভাব, ফোলাভাব, জ্বালা ও চুলকানি শুরু হয়।

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এই চুলকানি আরও দীর্ঘ সময় স্থায়ী হতে পারে। ঘাম হলে অস্বস্তি আরও বেড়ে যায়। অনেকেই বারবার চুলকাতে থাকেন, এতে ত্বকের ক্ষতি হওয়ার পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও বাড়ে।

চুলকানি কমানোর সহজ উপায়:

ঠান্ডা সেঁক দিন

পরিষ্কার কাপড়ে বরফ জড়িয়ে বা ঠান্ডা ভেজা কাপড় কয়েক মিনিট কামড়ের জায়গায় ধরে রাখুন। এতে ফোলাভাব ও চুলকানি অনেকটাই কমে যেতে পারে।

প্রাকৃতিক তেল ব্যবহার করতে পারেন

ইউক্যালিপটাস, নারকেল, জলপাই বা পুদিনার তেল সাময়িকভাবে আরাম দিতে পারে। এসব তেল ত্বক আর্দ্র রাখার পাশাপাশি প্রদাহ কমাতেও সহায়তা করে।

চুলকানো থেকে বিরত থাকুন

বারবার চুলকালে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে সংক্রমণের ঝুঁকিও বাড়ে এবং ফোলাভাব আরও বেশি হতে পারে।

মশার কামড় এড়াতে যা করবেন

মশার কামড় থেকে বাঁচতে ঘরের আশপাশে কোথাও পানি জমতে দেবেন না। বিকেলের পর জানালা-দরজা বন্ধ রাখুন। নিয়মিত মশারি ব্যবহার করুন। বাইরে গেলে ফুলহাতা পোশাক পরুন এবং প্রয়োজন হলে মশা প্রতিরোধে ব্যবহৃত ক্রিম ব্যবহার করুন।

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে মশার উপদ্রব থেকে বাঁচতে ছোট ছোট সতর্কতাই সবচেয়ে কার্যকর। এতে যেমন মশার কামড় কমবে, তেমনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকিও অনেকটা কমানো সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ কর্মশালা
ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি
নজরুল বিশ্ববিদ্যালয়ে মশার আতঙ্ক, ডেঙ্গুতে আক্রান্ত ১
সবসময়ই ‘কনসার্ট’ চলে বিশ্ববিদ্যালয়ে!