ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখার ভয়ংকর প্রভাব জানলে চমকে যাবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম
ঘণ্টার পর ঘণ্টা রিলস স্ক্রল করতে করতেই ডেকে আনছেন বড় বিপদ । ছবি: সংগৃহীত

একটু ফাঁকা সময় পেলেই হাতে উঠে আসে মোবাইল। তারপর শুরু হয় একের পর এক রিলস বা ছোট ভিডিও দেখা। শুধু তরুণরাই নন, এখন অনেক প্রবীণও ঘণ্টার পর ঘণ্টা মোবাইলের পর্দায় সময় কাটাচ্ছেন। তবে এই অভ্যাস যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তা শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মোবাইল ব্যবহার সব সময় খারাপ নয়। প্রিয়জনের সঙ্গে কথা বলা, ভিডিও কলে যোগাযোগ রাখা বা অনলাইনে বন্ধুদের সঙ্গে কোনো খেলা খেলার মতো কাজে স্মার্টফোন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এতে একাকীত্ব কমে এবং মস্তিষ্কও কিছুটা সক্রিয় থাকে।

তবে সমস্যা শুরু হয় তখন, যখন রিলস দেখা বা মোবাইল ব্যবহারই দৈনন্দিন জীবনের প্রধান অভ্যাস হয়ে দাঁড়ায়। এতে অনেকেই হাঁটাচলা কমিয়ে দেন, পরিবারের সঙ্গে সময় কাটান না, এমনকি রাত জেগেও মোবাইল ব্যবহার করেন।

অতিরিক্ত রিলস দেখলে কী হতে পারে?

শারীরিক চলাফেরা কমে যায়

দীর্ঘ সময় এক জায়গায় বসে মোবাইল দেখার কারণে শরীরের নড়াচড়া কমে যায়। এতে ওজন বেড়ে যাওয়া, জয়েন্টের ব্যথা এবং অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি বাড়তে পারে।

আরও পড়ুন

ঘুমের সমস্যা বাড়ে

মোবাইলের পর্দার আলো শরীরের স্বাভাবিক ঘুমের প্রক্রিয়ায় বাধা দেয়। ফলে রাতে ঘুম আসতে দেরি হয় বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে।

মনোযোগ কমে যায়

বারবার অল্প সময়ের ভিডিও দেখার অভ্যাস দীর্ঘ সময় কোনো বিষয় মনোযোগ দিয়ে পড়া বা কাজ করার ক্ষমতা কমিয়ে দিতে পারে।

মানসিক অস্বস্তি তৈরি হয়

রিলস দেখার সময় সাময়িক আনন্দ মিললেও অতিরিক্ত ব্যবহার একসময় একাকীত্ব, খিটখিটে মেজাজ এবং মানসিক ক্লান্তি তৈরি করতে পারে।

কী করবেন?

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রযুক্তি ব্যবহার করুন, তবে সময় বেঁধে। প্রতিদিন কিছু সময় মোবাইল থেকে দূরে থাকুন। বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, হাঁটাহাঁটি বা গাছের যত্ন নেওয়ার মতো অভ্যাস শরীর ও মন—দুটোকেই ভালো রাখতে সাহায্য করবে।

মোবাইল আমাদের জীবনের প্রয়োজনীয় অংশ হলেও, সেটি যেন আসক্তিতে পরিণত না হয়। সময়মতো সচেতন থাকলেই সুস্থ থাকবে শরীর, ভালো থাকবে মন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
পোষা বিড়াল ঘরের সদস্যের মতোই। তবে আদরের এই প্রাণীটি নির্দিষ্ট জায়গার বাইরে প্রস্রাব করলে বিপাকে পড়তে হয়।
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
সকালে বাড়ি থেকে বের হয়ে যদি দেখা যায় রাস্তায় নেই কোনো ব্যক্তিগত গাড়ি, নেই তীব্র যানজট।
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
বাংলাদেশে শিশুদের বার্ড ফ্লুতে (এইচ৫এন১) আক্রান্ত হওয়ার মূল কারণ হলো গৃহপালিত বা উঠানের পোলট্রি (হাঁস-মুরগি) পাখির সংস্পর্শে আসা।
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
ডেঙ্গু জ্বরের উৎপত্তি ঘটে ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে। এই ভাইরাসের বাহক এডিস নামক স্ত্রী মশার কামড়েই ডেঙ্গু হয়।
যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
রাতে ঘুম কম, সকালে মাথাব্যথা? যেভাবে মিলবে স্বস্তি 
রাতে ঠিকমতো ঘুম হয়নি, সকালে উঠেই মাথা ভার বা ব্যথা। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়।
রাতে ঘুম কম, সকালে মাথাব্যথা? যেভাবে মিলবে স্বস্তি 
আরও পড়ুন
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
এআইয়ের সহায়তায় বিশ্বে প্রথম মস্তিষ্কের টিউমার অপসারণ
দীর্ঘক্ষণ ফোন ব্যবহারেই কী মস্তিষ্কে টিউমার হয়
৪০ লাখ বছরে ৫ গুণ বেড়েছে মানুষের মস্তিষ্ক, কারণ জানলে চমকে যাবেন