সন্ধ্যায় এক কাপ চা খেলে কী হয়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৮:০০ পিএম


সন্ধ্যায় এক কাপ চা খেলে কী হয়
সন্ধ্যায় এক কাপ লাল চা, মিলতে পারে দারুণ উপকার । ছবি: সংগৃহীত

সারাদিনের কাজের ব্যস্ততা আর ক্লান্তির পর এক কাপ চা অনেকের কাছেই স্বস্তির নাম। তবে বিশেষজ্ঞদের মতে, দুধ চায়ের বদলে সন্ধ্যায় এক কাপ লাল চা খাওয়ার অভ্যাস শরীরের জন্য আরও উপকারী হতে পারে। শুধু ক্লান্তি দূর করাই নয়, নিয়মিত পরিমিত পরিমাণে লাল চা পান করলে শরীরের বিভিন্ন দিকেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, লাল চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত লাল চা পান করলে হৃদরোগের ঝুঁকি কিছুটা কমতে পারে।

এছাড়া শরীরের ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণেও লাল চা ভূমিকা রাখতে পারে। তবে উপকার পেতে দিনে এক কাপের বেশি না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

হজমের সমস্যায়ও উপকারী হতে পারে লাল চা। এটি পাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এবং অন্ত্রের ক্ষতিকর জীবাণুর প্রভাব কমিয়ে হজমশক্তি ভালো রাখতে ভূমিকা রাখে।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা আরও বলছেন, লাল চায়ে থাকা উপকারী উপাদান শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে। তবে চায়ে অতিরিক্ত চিনি না মেশানোর পরামর্শ দেওয়া হয়েছে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও লাল চায়ের উপকারিতার কথা উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। নিয়মিত পরিমিত পরিমাণে লাল চা পানকারীদের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি তুলনামূলক কম দেখা গেছে। আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃদরোগ, কিডনির সমস্যা ও চোখের জটিলতার ঝুঁকিও কমানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, সন্ধ্যায় প্রতিদিন এক কাপ লাল চা শরীরকে সতেজ রাখতে এবং সুস্থ জীবনযাপনে সহায়ক হতে পারে। তবে অতিরিক্ত চা পান না করে পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission