ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চকোলেট খেলেও বাড়বে না ওজন, জেনে নিন খাওয়ার সঠিক নিয়ম

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম
ওজন কমাতে চাইলে চকোলেট খাওয়া আর বন্ধ করতে হবে না, জানতে হবে খাওয়ার সঠিক নিয়ম । ছবি: সংগৃহীত

ওজন কমাতে চাইলে অনেকেই সবার আগে চকোলেট খাওয়া বন্ধ করে দেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সব চকোলেট এক রকম নয়। সঠিক ধরনের চকোলেট পরিমিত পরিমাণে এবং সঠিক সময়ে খেলে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ওজন কমাতে চাইলে সাধারণ চকোলেটের বদলে বেশি কোকোযুক্ত ডার্ক চকোলেট বেছে নেওয়া উচিত। কেনার সময় দেখে নিতে হবে, এতে ৭০ থেকে ৮০ শতাংশ কোকো রয়েছে কি না। কারণ সাধারণ চকোলেটে চিনি ও চর্বির পরিমাণ বেশি থাকায় তা ওজন বাড়াতে পারে।

ডার্ক চকোলেটের তিতকুটে স্বাদ এবং এতে থাকা আঁশ দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে অতিরিক্ত মিষ্টি বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছা কমে যেতে পারে।

এছাড়া ডার্ক চকোলেটে থাকা উপকারী উপাদান শরীরের বিপাকক্রিয়া সক্রিয় রাখতে এবং চর্বি ও শর্করা ভাঙার প্রক্রিয়ায় সহায়তা করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

মানসিক চাপ কমাতেও ডার্ক চকোলেটের ভূমিকা রয়েছে। অতিরিক্ত মানসিক চাপের সময় শরীরে এমন একটি হরমোনের পরিমাণ বেড়ে যায়, যা ওজন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। ডার্ক চকোলেট খেলে মস্তিষ্কে এমন কিছু উপকারী হরমোন তৈরি হয়, যা মন ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।

তবে স্বাস্থ্যকর বলেই বেশি খাওয়া যাবে না। বিশেষজ্ঞদের পরামর্শ, দিনে ২০ থেকে ৩০ গ্রাম, অর্থাৎ এক থেকে দুই টুকরোর বেশি ডার্ক চকোলেট খাওয়া উচিত নয়। এর বেশি খেলে ওজন ও রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে।

ডার্ক চকোলেট খাওয়ার সময়ও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, দুপুরের ভারী খাবারের পর এটি খাওয়া সবচেয়ে ভালো। এতে শরীরের বিপাকক্রিয়া সক্রিয় থাকে। তবে বিকেলের পর বা রাতে ডার্ক চকোলেট না খাওয়াই ভালো। কারণ এতে থাকা ক্যাফেইন ঘুমের সমস্যা তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে শুধু ডার্ক চকোলেট খেলেই হবে না। এর পাশাপাশি সুষম খাদ্য, নিয়মিত শরীরচর্চা এবং পরিমিত জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
ভালোবাসার সপ্তাহে আজ প্রিয়জনকে মিষ্টতায় ভরিয়ে দেওয়ার দিন