সেদ্ধ কুলি পিঠার ঘরোয়া রেসিপি

আরটিভি অনলাইন ডেস্ক

রোববার, ০৯ ডিসেম্বর ২০১৮ , ১০:১২ পিএম


সেদ্ধ কুলি পিঠার ঘরোয়া রেসিপি

কেউ বলে কুলি পিঠা, কেউ বলে পুলি পিঠা আবার অনেকেই চেনে কুলশী পিঠা নামে। কমবেশি সবারই প্রিয় পিঠার তালিকায় অবশ্যই কুলি পিঠা থাকবে। তেলে ভেজে কিংবা সেদ্ধ করে নানা উপকরণ মিশিয়ে ভিন্ন স্বাদের রয়েছে নানা ধরণের কুলি পিঠা। শীতকাল চলে আসছে। আর এই শীতকাল মানেই বাঙালির পিঠাপুলির উৎসব। শহরে অনেকেই আছেন যারা কুলি পিঠা খেতে পছন্দ করেন কিন্তু জানেন না কিভাবে সহজে ঘরেই বানানো যায় এ স্বাদের পিঠা। জেনে নিন সেদ্ধ কুলি পিঠার ঘরোয়া রেসিপি-

বিজ্ঞাপন

উপকরণ

পিঠার জন্য:

বিজ্ঞাপন

চালের গুঁড়া ২ কাপ, লবণ ১ চা চামচ, তেল ১ চা চামচ, পানি আড়াই কাপ।

পুর-এর জন্য:

বিজ্ঞাপন

দুধ ১ লিটার, চিনি পরিমাণ মতো, চালের গুঁড়া ২ টেবিল চামচ, নারিকেল কোরা ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি

বিজ্ঞাপন

পুর:

একটি ছড়ানো কড়াই বা প্যানে চালের গুঁড়া টেলে নিন। লবণ দিয়ে ভাজবেন। চালের গুঁড়ার রং পরিবর্তন হওয়ার আগে নামিয়ে রাখুন। দুধ জ্বাল দিয়ে ঘন করে তাতে চিনি ও চালের গুঁড়া, নারিকেল কোরা দিয়ে নেড়ে ঘন করে নামিয়ে নিন। এটাই পুর।

পিঠা:

চাল ধুয়ে ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ভালো করে পানি ঝরিয়ে পেপার ন্যাপকিনে রাখুন। পানি শুষে নিলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করুন অথবা মেশিনে ভাঙিয়ে নিন। ৪ কাপ গরম পানিতে চালের গুঁড়া ও লবণ দিয়ে কাঠের চামচ দিয়ে নাড়ুন। এবার এটা ভালো করে মথে ডো তৈরি করুন। হাতে একটু তেল দিয়ে মথবেন। এই ডো থেকে ১৫-১৬টি ভাগ করুন। একেকটি ভাগ হাতের তালুতে দিয়ে গোল করে পিঠা তৈরি করুন। ভিতরে পুর ভরুন। হাঁড়িতে পানি ফুটিয়ে তার ওপর ঝাঁঝরি বোল বসিয়ে পিঠাগুলো বিছিয়ে দিন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঝাঁঝরির ওপর একটি পাতলা মসলিন বা সুতি কাপড় বিছিয়ে নিতে পারেন। পনেরো থেকে আঠারো মিনিট ভাঁপ দিন। নামিয়ে পরিবেশন করুন স্বদের কুলি পিঠা।

জেএম/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission