ভিড় এড়াতে ঈদের আগে পারলারে কোন সেবা কখন নেবেন

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ০৮:৫৮ পিএম


ভিড় এড়াতে ঈদের আগে পারলারে কোন সেবা কখন নেবেন
ছবি: মাহজাবিন মাহি প্রাপ্তি

জামা-জুতা-সালামির উচ্ছ্বাসটা ঈদুল ফিতরে বেশি কাজ করলেও ঈদে থাকে নিজেকে একটু পরিপাটি করে তোলার চেষ্টা। বিশেষ করে নগরীর বিউটি পারলারগুলোয় এ সময় ভিড়টা যেন একটু বেশিই দেখা যায়।

বিজ্ঞাপন

তাই এ সুযোগে পারলারগুলো নিজেদের সাজিয়ে তোলে নানারকম সেবা দিয়ে। ঈদ উপলক্ষে রাজধানীর পারলারগুলোয় চলতে থাকা বিউটি সার্ভিসের খুঁটিনাটি নিয়ে চলুন দেখে নেওয়া যাক।

চুল
ঈদের আগে যদি চুল কাটাতে চান, তাহলে খুব বেশি সময় কিন্তু আর হাতে নেই। নির্দিষ্ট কোনো দিনকে উপলক্ষ করে চুল কাটাতে চাইলে তার অন্তত ১৫ দিন আগেই চুল কাটাতে হয়। কারণ, চুল কাটার পরপরই তা কিছুটা অন্য রকম দেখায়। কাট ঠিকঠাক হতে একটু সময় লেগেই যায়। আবার এমনও হতে পারে, যে রকম ভেবে চুল কাটিয়েছিলেন, চুল সেট হতে হতে আপনাকে ঠিক সে রকম দেখাচ্ছে না। তাই হাতে সময় রেখে চুল কাটানোই ভালো। তাহলে প্রয়োজনে চুল আরও কিছুটা ঠিকঠাক করিয়ে নেওয়ার সুযোগ পাবেন। এমনকি আগে যে কাট ছিল, সেটাও যদি পুনরায় করা হয়, সে ক্ষেত্রেও অন্তত ১৫ দিন সময় হাতে রাখা ভালো।

বিজ্ঞাপন
আরও পড়ুন

চুলে যদি এমন কোনো স্টাইল করান, যেটাতে রাসায়নিক ব্যবহার করা লাগে, তাহলে সেটিও অন্তত ১৫ দিন আগেই সেরে ফেলুন। তাহলে ঈদের দিন চুলের স্টাইল থাকবে সুন্দর। চুলে রং করা বা চুল রিবন্ডিং করা এ ধরনের প্রক্রিয়া। কিছু প্রক্রিয়ায় কোনো উপাদান প্রয়োগের পর ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হয়। তাই হুট করে ঈদের আগের দিন পারলারে হাজির হয়ে এসব কাজ আপনি করিয়ে ফেলতে পারবেন না। অন্যদিকে হেয়ার স্পা বা চুলের ডিপ কন্ডিশনিং করাতে পারেন ঈদের দুই-তিন দিন আগে। তাতে ঈদের দিন চুল থাকবে প্রাণবন্ত।

মুখ ও ভ্রু
যে ধরনের ফেশিয়াল করাতে চান, তাতে রাসায়নিকের ব্যবহার আছে কি না, জেনে নিয়েই ঠিক করতে হবে ফেশিয়ালের সময়। রাসায়নিক ব্যবহারের প্রয়োজন নেই, এমন ফেশিয়াল ঈদের দুই থেকে পাঁচ দিন আগে করাতে পারেন। যেসব ফেশিয়ালে রাসায়নিক ব্যবহার করা হয়, সেগুলো করাতে হবে ঈদের অন্তত ১০-১২ দিন আগে।

বিজ্ঞাপন

ফেয়ার পলিশ বা হোয়াইটেনিং ফেশিয়াল এ ধরনের প্রক্রিয়া। চুলের কাজ করাতে যদি ঈদের ১৫ দিন আগে পারলারে যান, তাহলে সেই সময়ই করিয়ে নিতে পারেন কোনো অ্যাডভান্সড ফেশিয়াল। নিয়মিত কোনো ফেশিয়াল নিতে থাকলে সেই ফেশিয়াল ছাড়াও বিশেষ ধরনের ফেশিয়াল করানোর সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে কোনটা কখন করবেন, তা ওই পারলারে কথা বলে আগেভাগেই ঠিক করে রাখুন। মেছতা বা ব্রণের মতো সমস্যার জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা চললে তা বাদ দেওয়ার সুযোগ নেই।

ভ্রুর আকৃতি নিয়ে যদি কিছু করতে চান, তাহলে তা করুন ঈদের তিন-চার দিন আগে।

হাত-পা ও দেহ
মেহেদির জন্য ঈদের আগের দিনই সেরা সময়। তবে ম্যানিকিউর ও পেডিকিউর করাতে চাইলে ঈদের দু-এক দিন আগেই সেরে নিন। ওয়াক্সিং করাতে চাইলে তিন-চার দিন আগে করানো ভালো। বেশি আগে করালে আবার লোম গজিয়ে যেতে পারে। বডি স্ক্রাবিং করতে চাইলে ঈদের তিন-চার দিন আগেই করিয়ে ফেলুন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission