প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব

সরকারি দপ্তর থেকে কারও ছবি সরানোর লিখিত নির্দেশনা দেওয়া হয়নি

আরটিভি নিউজ

সোমবার, ১৮ আগস্ট ২০২৫ , ১২:৫০ এএম


সরকারি দপ্তর থেকে কারও ছবি সরানোর লিখিত নির্দেশনা দেওয়া হয়নি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সময় শনিবার (১৬ আগস্ট) দিনগত মধ্যরাত থেকেই আলোচনা শুরু। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানায়নি মন্ত্রণালয়। 

বিজ্ঞাপন

তবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সরকারি দপ্তরে পোট্রেট (ছবি) ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করছে। অলিখিতভাবে জিরো পোট্রেট নীতি বজায় রেখেছে। তবে ছবি সরিয়ে ফেলতে কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১৭ আগস্ট) রাত ১০টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, সরকারি দপ্তরে পোট্রেট ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করছে। অলিখিতভাবে জিরো পোট্রেট নীতি বজায় রেখেছে। তারপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ দায়িত্বে ব্যবহার করেছেন। সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি।

তিনি আরও লেখেন, তারপরও দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোঁট পাকানোর সুযোগ কমে আসছে। কাটতি ধারে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড়সম করে তোলা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission